খুলনায় ৩ প্রার্থীর মনোনয়ন বাতিল

খুলনায় ৩ প্রার্থীর মনোনয়ন বাতিল

খুলনা-৩ সংসদীয় আসনে দাখিল করা মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে তিনজন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল করেছে নির্বাচন কমিশন। একই সঙ্গে নয়জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

বুধবার (৩১ ডিসেম্বর) যাচাই-বাছাই শেষে মোট ১২ জন প্রার্থীর মধ্যে ৯ জনের মনোনয়ন বৈধ ও ৩ জনের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়।

বিজ্ঞাপন

মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা হলেন-স্বতন্ত্র প্রার্থী আব্দুর রউফ মোল্লা, মো: আবুল হাসনাত সিদ্দিক এবং এস. এম. আরিফুর রহমান মিঠু।

অন্যদিকে বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন-ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আ. আউয়াল, বিএনপির রকিবুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মোহাম্মদ মাহফুজুর রহমান, স্বতন্ত্র মো: মুরাদ খান লিটন, বাসদের জনার্দন দত্ত, খেলাফত মজলিসের এফ এম হারুন অর রশিদ, এনডিএম-এর শেখ আরমান হোসেন এবং জাতীয় পার্টিও মো. আব্দুল্লাহ আল মামুন।

মনোনয়ন বাতিলের বিষয়ে স্বতন্ত্র প্রার্থী এস. এম. আরিফুর রহমান মিঠু বলেন, ভোটার স্বাক্ষরের পাঁচজনের তথ্যে ত্রুটি থাকায় প্রাথমিকভাবে তার মনোনয়ন বাতিল করা হয়েছে। এ বিষয়ে তিনি আপিল করেছেন এবং বৈধতা ফিরে পাওয়ার আশা প্রকাশ করেন। অন্য স্বতন্ত্র প্রার্থী আব্দুল রউফ মোল্লাও জানান, তিনি আপিল করেছেন।

আরেক স্বতন্ত্র প্রার্থী মো. আবুল হাসনাত সিদ্দিক বলেন, এক শতাংশ ভোটার স্বাক্ষরের মধ্যে চারজনের তথ্য সঠিক না থাকায় তার মনোনয়ন বাতিল করা হয়েছে। তিনি আপিল করবেন কি না, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত নেননি।

খুলনা-৩ আসনের রিটার্নিং অফিসার ফয়সাল কাদের বলেন, ঋণখেলাপি হওয়া ও ভোটার স্বাক্ষরে ত্রুটির কারণে তিনজন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। তবে তাদের আপিল করার সুযোগ রয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...