রাতে বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক

রাতে বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক

আগামী বছর এপ্রিলের প্রথমার্ধে যেকোনো সময় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হতে পারে বলে ঘোষণা দিয়েছেন অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস। তার এমন ঘোষণার পরেই বিএনপি রাত ৯ টায় স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছে।

বিজ্ঞাপন

শুক্রবার দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান এই তথ্য জানান।

তিনি জানান, আজ ৬ জুন রাত ৯ টায় ভার্চুয়ালী জরুরি বিএনপি স্থায়ী কমিটি বৈঠক হবে। সভাপতিত্ব করবেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন