নির্বাচনের স্পষ্ট রোডম্যাপ জানতে যমুনায় বিএনপি

নির্বাচনের স্পষ্ট রোডম্যাপ জানতে যমুনায় বিএনপি

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্ব ৭ সদস্যের প্রতিনিধি দল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রবেশ করেছেন। বুধবার বেলা পৌনে ১২টার দিকে তারা যমুনায় প্রবেশ করেন।

বিজ্ঞাপন

বিএনপির অন্য নেতারা হলেন- সদস্য সালাহউদ্দিন আহমেদ, জমিরউদ্দিন সরকার, মির্জা আব্বাস, ইকবাল হাসান মাহমুদ টুকু, নজরুল ইসলাম খান।

এর আগে মঙ্গলবার রাতে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্যরা রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক বৈঠক করেছেন।

bnp-5

দলীয় সূত্রে জানা গেছে, প্রধান উপদেষ্টার সঙ্গে আজকের বৈঠকে শুধু নির্বাচনের রোডম্যাপ আলোচনা করা হবে। নির্বাচন নিয়ে সরকারের ভাবনা ও নির্বাচনের স্পষ্ট রোডম্যাপ জানতে চাইবে দলটি। বৈঠকে আলোচনা ফলপ্রসূ না হলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসে নির্বাচনের দাবিতে আন্দোলনের রূপরেখা ঠিক করা হবে।

দলটির নেতারা জানিয়েছেন, আজকের বৈঠকে জাতীয় নির্বাচনের জন্য সুনির্দিষ্ট রোডম্যাপ এবং নির্বাচন ঘিরে বিভ্রান্তি দূর করা নিয়ে আলোচনা হতে পারে। এ ছাড়া নির্বাচন নিয়ে সরকারের মনোভাব কীÑ তা স্পষ্ট হওয়ার চেষ্টা থাকতে পারে। একই সঙ্গে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কথা বলতে চান নেতারা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন