জামায়াত প্রতিনিধি দলের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের বৈঠক

জামায়াত প্রতিনিধি দলের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের বৈঠক

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার আজ বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন।

বিজ্ঞাপন

রোববার দুপুর ১২টায় রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল ও নির্বাহী পরিষদ সদস্য মতিউর রহমান আকন্দ উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে এক প্রেস ব্রিফিংয়ে জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেন, সম্প্রতি ইউরোপীয় ইউনিয়নের দাওয়াতে আমরা ব্রাসেলস গিয়েছিলাম। সেখানে ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন প্রতিষ্ঠান ও সরকারের লোকদের সঙ্গে সাক্ষাৎ হয়। সেখানে বাংলাদেশ ও ইইউর স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা, দুই পক্ষের বন্ধুত্ব সম্পর্ক উন্নয়ন ও কাজের ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে আলোচনা হয়। এছাড়া গণতন্ত্র, নারী ও সংখ্যালঘুদের বিষয়ে জামায়াতের পলিসি এবং পোশাক রপ্তানি নিয়ে আলোচনা হয়। আলোচনায় তারা সন্তুষ্ট হন। সেই সফরের ফলোআপ আলোচনা হয় আজ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে।

তিনি বলেন, আগামী নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড, সব কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের কথা বলেছি। এতে তারা উৎসাহিত করেছেন। সংস্কার প্রস্তাব এবং নির্বাচন বিষয়েও আলোচনা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন