একই সময়ে জিওপি ও জাপার কর্মসূচি, সতর্ক পুলিশ

একই সময়ে জিওপি ও জাপার কর্মসূচি, সতর্ক পুলিশ

একই সময়ে গণঅধিকার পরিষদ (জিওপি) ও জাতীয় পার্টির (জাপা) কর্মসূচিকে ঘিরে সতর্ক অবস্থানে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী। শনিবার বিকালে বিজয়নগর এলাকা ঘুরে এই চিত্র দেখা যায়।

জানা যায়, শনিবার বিকেল সাড়ে ৩টায় জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ময়মনসিংহ বিভাগীয় মতবিনিময় সভার আয়োজন করার প্রস্তুতি নেয় রাজনৈতিক এই দল। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিলো পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। কিন্তু সরেজমিন দেখা যায় পার্টি অফিসের আশপাশে নেতাকর্মীদের অবস্থান চোখে পড়ার মত।

বিজ্ঞাপন

গণঅধিকার পরিষদ সভাপতি নুরুল হক নুরের উপর হামলার প্রতিবাদে একই সময়ে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে গণঅধিকার পরিষদ। দলের প্রধান কার্যালয়ে এতে দলের অঙ্গসংগঠন অংশ গ্রহণ করে নানান স্লোগান দিচ্ছে।

উভয় দলের একই সময়ে কর্মসূচি ঘিরে সতর্ক অবস্থানে দেখা গেছে পুলিশকে। ফলে জাতীয় পার্টির অফিসের সামনে অতিরিক্ত পুলিশ মেতায়েন করে রাখা হয়েছে। পাশাপাশি গণঅধিকার পরিষদের কার্যালয়ের সামনেও দেখা গেছে একই চিত্র।

এর আগে, শুক্রবার রাতে রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে গুরুতর আহত হন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন