আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ফুটবল নিয়ে লড়বেন ডা. তাসনিম জারা

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

ফুটবল নিয়ে লড়বেন ডা. তাসনিম জারা

ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা ফুটবল প্রতীক পেয়েছেন। বুধবার দুপুরে ঢাকা বিভাগীয় কার্যালয় থেকে তিনি প্রতীক সংগ্রহ করেন।

প্রতীক পেয়ে ডা. জারা বলেন, ‘গত কয়েক দিন যখন ঢাকা-৯ আসনের বাসিন্দাদের সঙ্গে কথা বলছিলাম, খিলগাঁও, সবুজবাগ, মুগদা থানায় অনেকের সঙ্গে কথা হয়েছে। প্রায় প্রতিদিনই কেউ না কেউ জিজ্ঞেস করেছেন, নির্বাচনের মার্কাটা কী? কোন মার্কায তারা ব্যালট পেপারে দেখতে পারবেন, আমাকে যদি সমর্থন করতে চান। সেই প্রশ্নের আজ একদম পরিষ্কার একটা উত্তর আমরা পেয়েছি।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘আমি নির্বাচনে ফুটবল মার্কায় প্রতিদ্বন্দ্বিতা করছি। আগামীকাল থেকে নির্বাচনি প্রচারণার ক্যাম্পেইন শুরু করব। আমরা যেই রাজনীতিটা সামনে দেখতে চাই– স্বচ্ছতা এবং জবাবদিহির রাজনীতি, তার ভিত্তিতেই আমাদের ক্যাম্পেইন চলবে। সবাইকে দোয়া এবং শুভকামনার জন্য অনুরোধ করছি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...