গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

ত্রয়োদশ সংসদ নির্বাচনের শেষ সময়ে এসেও নির্বাচন কমিশনের (ইসি) প্রতি আস্থার সংকট কাটছে না। একের পর এক সিদ্ধান্ত পরিবর্তন, নির্বাচনের মাঝপথে আইন ও আচরণবিধি সংশোধন, আদালতের আদেশে তফসিল ও সীমানা পুনর্বিন্যাসে জটিলতা- সব মিলিয়ে রাজনৈতিক দল ও ভোটারদের মধ্যে প্রশ্ন বাড়ছে।

শেরপুর-৩ শ্রীবরদী উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা রেজাউল করিম হত্যার ঘটনাকে উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারীর ভূমিকা জনগণ দেখতে চায়। তারা কেমন নির্বাচন জাতিকে উপহার দেয়।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রশাসনের নবগঠিত ‘শান্তির বোর্ড’ উদ্যোগে ২৬টি দেশকে প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে মনোনীত করার ঘোষণা দিয়েছে। ট্রাম্প প্রশাসন কানাডার সদস্যতা আমন্ত্রণ প্রত্যাহার করেছে; কারণ তারা বিশ্ব অর্থনৈতিক ফোরামে প্রধানমন্ত্রী মার্ক কার্নির ভাষণ উদ্ধৃত করে যেখানে তিনি বড় শক্তিগ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রশাসনের নবগঠিত ‘শান্তির বোর্ড’ উদ্যোগে ২৬টি দেশকে প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে মনোনীত করার ঘোষণা দিয়েছে। ট্রাম্প প্রশাসন কানাডার সদস্যতা আমন্ত্রণ প্রত্যাহার করেছে; কারণ তারা বিশ্ব অর্থনৈতিক ফোরামে প্রধানমন্ত্রী মার্ক কার্নির ভাষণ উদ্ধৃত করে যেখানে তিনি বড় শক্তিগ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রশাসনের নবগঠিত ‘শান্তির বোর্ড’ উদ্যোগে ২৬টি দেশকে প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে মনোনীত করার ঘোষণা দিয়েছে। ট্রাম্প প্রশাসন কানাডার সদস্যতা আমন্ত্রণ প্রত্যাহার করেছে; কারণ তারা বিশ্ব অর্থনৈতিক ফোরামে প্রধানমন্ত্রী মার্ক কার্নির ভাষণ উদ্ধৃত করে যেখানে তিনি বড় শক্তিগ

টাইমের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে তারেক রহমান বলেন, দায়িত্ব এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। দেশের মানুষ তাকে যে আস্থা দিয়েছে, সেটাই তার রাজনীতিতে থাকার প্রধান কারণ। তিনি স্পষ্ট করে বলেন, তিনি শুধু পারিবারিক পরিচয়ের কারণে রাজনীতিতে নেই, বরং দলের সমর্থকরাই তাকে সামনে এনেছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মিনিয়াপোলিসের মেয়র জ্যাকব ফ্রেকে সতর্ক করে বলেছেন, তিনি ‘আগুন নিয়ে খেলছেন।’ ফ্রে বলেছিলেন, মিনিয়াপোলিস শহর ফেডারেল অভিবাসন আইন প্রয়োগ করবে না।

টিলাভূমি হওয়ায় পানির উৎসের জন্য সেখানে গভীর গর্ত খনন করা হয়। তবে গর্তটি দীর্ঘদিন ধরে অনিরাপদ অবস্থায় থাকায় দুর্ঘটনাটি ঘটে বলে অভিযোগ স্থানীয়দের। খেলতে খেলতে শিশু মেজবাহ ওই গর্তে পড়ে যায়। প্রত্যক্ষদর্শী তালেব বলেন, “শিশুটি গর্তে পড়ার পর আমরা তার কান্নার শব্দ শুনেছি। কিন্তু গর্তটি খুব গভীর হওয়ায়...

উত্তর কোরিয়া বড় ক্যালিবারের মাল্টিপল রকেট লঞ্চার সিস্টেমের (এমআরএলএস) পরীক্ষামূলক নিক্ষেপের কথা নিশ্চিত করেছে। দেশটির নেতা কিম জং উন বলেছেন, পারমাণবিক যুদ্ধ প্রতিরোধ ক্ষমতা এবং আক্রমণাত্মক হামলা সক্ষমতা আরো শক্তিশালী করা হবে।


সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির সাবেক চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করেছে ভারতীয় পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভা। বুধবার রাজ্যসভায় এ সংক্রান্ত একটি প্রস্তাব উত্থাপন করা হয়।

জালিয়াতিতে বাংলাদেশ পৃথিবীতে চ্যাম্পিয়ন উল্লেখ করে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘আমাদের সব জিনিস জাল। বহুদেশ আমাদের পাসপোর্ট গ্রহণ করে না। ভিসা জাল, পাসপোর্ট জাল। এটা একটা জালিয়াতের কারখানা বানাইছি আমরা।’

ইন্দোনেশিয়ার পশ্চিম জাভায় ভয়াবহ ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৫০ জনে পৌঁছেছে। বুধবারও নিখোঁজ আরও বহু মানুষের খোঁজে উদ্ধার অভিযান চলছে বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে।

রাষ্ট্রীয় মালিকানাধীন পরিবহন সংস্থা বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি)'র চালক ও কর্মকর্তা/কর্মচারীদের চক্ষুসেবা দেওয়ার লক্ষ্যে বিআরটিসি ও ভিশনস্প্রিং বাংলাদেশ এর মধ্যে এক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের ৪,০২০ শিক্ষার্থীর অংশগ্রহণে বুধবার (২৮ জানুযারি) ড্যাফোডিল স্মার্ট সিটিতে অনুষ্ঠিত হয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) ১৩তম সমাবর্তন।

মিনিয়াপোলিসে এক টাউন হল সভায় যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের ডেমোক্র্যাট প্রতিনিধি ইলহান ওমরের ওপর হামলার ঘটনা ঘটেছে। ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই বা আইস) সংস্থাটির বিলুপ্তি আহ্বান জানানোর সময় এক অজ্ঞাত ব্যক্তি তার ওপর অজানা পদার্থ স্প্রে করে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার (২৮ জানুয়ারি) ইরানকে সতর্ক করে বলেছেন, ‘সময় ফুরিয়ে আসছে’ এবং পরবর্তী হামলা ‘অনেক খারাপ হবে।’ তেহরানকে দ্রুত চুক্তিতে আসার আহ্বান জানিয়ে তিনি পুনর্ব্যক্ত করেন, ‘একটি বিশাল নৌবহর ইরানের দিকে এগিয়ে যাচ্ছে।’

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরের একটি কাঁচাবাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (২৮ জানুয়ারি) বিকেল ৫টা ৩৮ মিনিটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম বলেন, চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্যবিষয়ক গবেষণাকে গতিশীল ও সমৃদ্ধ করতে আধুনিক প্রযুক্তির কোনো বিকল্প নেই। এই সমঝোতা স্মারকটি রোগীদের ভোগান্তি দূর করার পাশাপাশি চিকিৎসা সেবা প্রাপ্তিকে আরও সহজলভ্য করবে।

বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম বলেন, চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্যবিষয়ক গবেষণাকে গতিশীল ও সমৃদ্ধ করতে আধুনিক প্রযুক্তির কোনো বিকল্প নেই। এই সমঝোতা স্মারকটি রোগীদের ভোগান্তি দূর করার পাশাপাশি চিকিৎসা সেবা প্রাপ্তিকে আরও সহজলভ্য করবে।

৪১তম বিসিএসের ১৪ জন প্রার্থীকে সহকারী প্রকৌশলী (সিভিল) নন-ক্যাডার (৯ম গ্রেড) পদে নিয়োগ দিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ৬০ দিনের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে বলা হয়েছে।

২০২৫ সালে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স অর্থাৎ সাবেক টুইটারেই অন্তত ১২৬টি ঘটনায় বাংলাদেশ নিয়ে ভুয়া তথ্য ছড়িয়ে ভারতীয়রা বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা করেছে বলে শনাক্ত করেছে রিউমার স্ক্যানার।রিউমার স্ক্যানার জানায়, ২০২৫ সালে এক্স অর্থাৎ সাবেক টুইটারেই অন্তত ১২৬টি ঘটনায় বাংলাদেশ নিয়ে ভুয়া তথ্য ছড়িয়েছে ভার

রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি’র ৩৮তম ঢাকা দক্ষিণ-পশ্চিম জোনাল অফিস আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।

বাংলাদেশে থাকা ভারতীয় মিশন থেকে কূটনীতিকদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নেওয়ার কারণ খুঁজে পাচ্ছেন না অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেছেন, বাংলাদেশে এমন কোনো পরিস্থিতি বিদ্যমান নেই যে, ভারতীয় কর্মকর্তা বা তা তাদের পরিবার বিপদে আছে।

নির্বাচন কমিশনের (ইসি) নির্ধারিত সীমানা অনুযায়ী, ঢাকা জেলা ও ঢাকা মহানগর মিলিয়ে বর্তমানে ২০টি সংসদীয় আসন রয়েছে। ঢাকা মহানগরের উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন, ঢাকা এবং পার্শ্ববর্তী উপজেলা নিয়ে আসনগুলো গঠিত হয়েছে।

সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা বুধবার মস্কোতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন। ক্রেমলিন সিরিয়ায় নিজেদের সামরিক ঘাঁটির ভবিষ্যৎ নিশ্চিত করতে আগ্রহী থাকায় এই বৈঠককে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

দখলকৃত পশ্চিম তীর জুড়ে রাতের অভিযান এবং আটক অভিযান বৃদ্ধির অব্যাহত ধারায় হেবরনের দক্ষিণে ২০ বছর বয়সি এক ফিলিস্তিনি যুবককে হত্যা করেছে ইসরাইলি বাহিনী। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আল-ধাহিরিয়া শহরের ২০ বছর বয়সী মোহাম্মদ রাজিহ নাসরাল্লাহ মঙ্গলবার সন্ধ্যায় গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন।

উত্তর আটলান্টিক মহাসাগরে মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে আটক একটি ট্যাঙ্কারের দুই রাশিয়ান ক্রু সদস্যকে মুক্তি দেওয়া হয়েছে। তারা রাশিয়ায় বাড়ি ফিরছেন বলে জানিয়েছে মস্কো। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বুধবার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আরআইএ

দীর্ঘ প্রায় ১৯ বছর পর দেশের উত্তরাঞ্চলে দলীয় কর্মসূচিতে অংশ নিতে আগামীকাল বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা থেকে রাজশাহী যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সফরের প্রথম পর্বে তিনি রাজশাহীতে আয়োজিত সমাবেশে অংশ নেবেন। এরপর সেখান থেকে নওগাঁয় গিয়ে দলীয় জনসভায় যোগ দেওয়ার কথা রয়েছে।

দেশের বাজারে হলমার্ককৃত ২২ ক্যারেট স্বর্ণের দাম এখন ভরিপ্রতি দুই লাখ ৬৯ হাজার ৭৮৮ টাকা, ২১ ক্যারেট স্বর্ণের দাম বেড়ে দাঁড়িয়েছে প্রায় দুই লাখ সাড়ে ৫৭ হাজার টাকা এবং ১৮ ক্যারেট স্বর্ণের দাম প্রায় দুই লাখ ২১ হাজার টাকা। আর সনাতন স্বর্ণের দাম এখন ভরিপ্রতি প্রায় এক লাখ ৮২ হাজার টাকা।

দক্ষিণ কোরিয়ার সাবেক ফার্স্ট লেডি কিম কন হিকে ঘুষ গ্রহণের মামলায় ২০ মাসের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। রাজনৈতিক সুবিধা দেওয়ার বিনিময়ে ইউনিফিকেশন চার্চের কর্মকর্তাদের কাছ থেকে একটি ব্যাগ ও হীরার দুল গ্রহণের অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করা হয়।

আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটগ্রহণের জন্য রাজধানী ঢাকাসহ আশপাশের তিন জেলায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আগামীকাল বৃহস্পতিবার থেকে মাঠে নামছেন বিজিবি ৫ ব্যাটালিয়নের সদস্যরা।

৯ম জাতীয় বেতন কাঠামো (পে-স্কেল) এর প্রজ্ঞাপন জারি ও জ্বালানি উপদেষ্টার সাম্প্রতিক বক্তব্য প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে ‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট’।

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এমপিওভুক্ত শূন্যপদে প্রথম প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগে সপ্তম নিয়োগ সুপারিশের ফল প্রকাশ করা হয়েছে। সপ্তম বিশেষ নিয়োগের মাধ্যমে ১১ হাজার ৭১৩ জনকে নিয়োগ সুপারিশ করা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাদমান মুজতবা রাফিদ তার বাবা-মায়ের আদেশ অমান্য করে বাংলাদেশের সাবেক স্বৈরশাসক শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করতে প্রতিবাদ-বিক্ষোভে যোগ দিয়েছিলেন। তার বিশ্বাস ছিল, পরিবারকেন্দ্রীক শাসনের ওপর গণতন্ত্রের জয় নিশ্চিত করতে বিক্ষোভ অপরিহার্য।

গাজায় নিয়ে যাওয়া সমস্ত বন্দীকে পাওয়ার পর সুর পাল্টেছে ইসরাইল। গাজায় যুদ্ধবিরতির পরবর্তী ধাপে যেতে হামাসকে পুরোপুরি নিরস্ত্র হতে হবে—এমন অবস্থান নিয়েছে ইসরাইল। ইসরাইল এখন বলছে যে হামাস সম্পূর্ণরূপে নিরস্ত্র না করা পর্যন্ত যুদ্ধবিরতির শর্তাবলী এগোবে না।
ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আলোচনার অনুরোধ করেনি বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। বুধবার রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে তিনি এ কথা জানান।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, প্রতিটি প্রতিষ্ঠানকে ১০ বছর পর পর নতুন করে শুরু করা উচিত। কারণ সময়ের সঙ্গে সঙ্গে লক্ষ্য পরিবর্তন হলেও মানুষ সেই প্রতিষ্ঠানে পুরোনো ধ্যান-ধারণা নিয়ে বসে রয়েছে।

আসন্ন মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টি পরাজিত হলে যুক্তরাষ্ট্রে ‘খুবই খারাপ কিছু’ ঘটতে পারে বলে সতর্কবার্তা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভোটারদের মধ্যে অর্থনীতি ও নিরাপত্তা নিয়ে উদ্বেগের প্রেক্ষাপটে মঙ্গলবার আইওয়ায় এক ঝটিকা নির্বাচনী প্রচারণা শুরু করে তিনি এ মন্তব্য করেন।

জুলাই গণঅভ্যুত্থানের সময় বাংলাদেশে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ লুট হয়। যেগুলি দেড় বছর পেরিয়ে গেলেও এখনো পুরোপুরিভাবে উদ্ধার করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

বাহরাইনের শিয়া সম্প্রদায়ের সবচেয়ে জ্যেষ্ঠ ধর্মীয় নেতা শেখ ইসা কাসেম বলেছেন, লাখ লাখ মানুষ ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জন্য তাদের জীবন উৎসর্গ করতে প্রস্তুত। খামেনিকে বিশ্বের একজন অনন্য নেতা হিসেবে অভিহিত করেন তিনি।

প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ জালিয়াতিতে সেরা হয়েছে। এতে বিদেশে ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। আমাদেরকে প্রযুক্তিতে ভালো করতে হলে এই জালিয়াতি বন্ধ করতে হবে। বাংলাদেশকে নিয়ে আমরা মাথা উঁচু করে চলতে চাই— আমাদের সেই সামর্থ্য রয়েছে।

ইসরাইলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে অভিযুক্ত এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। বুধবার এই দণ্ড কার্যকর করা হয় বলে জানিয়েছে দেশটির বিচার বিভাগের সংবাদমাধ্যম মিজান। নিহত ব্যক্তির নাম হামিদরেজা সাবেত এসমাইলিপুর।

যুক্তরাষ্ট্রের মিনেসোটায় ফেডারেল ইমিগ্রেশন অফিসারদের গুলিতে দ্বিতীয় দফায় একজন মার্কিন নাগরিকের প্রাণহানির ঘটনার পর ওই এলাকায় প্রশাসন `উত্তেজনা খানিকটা কমাতে যাচ্ছে’ বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ওপর বিধিনিষেধ আরোপের পথে এগিয়েছে ফ্রান্স। দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ ইতিমধ্যে ১৫ বছরের কম বয়সিদের সামাজিক প্ল্যাটফর্ম ব্যবহার নিষিদ্ধ করার একটি বিল পাস করেছে। আইন হিসেবে কার্যকর হওয়ার জন্য এখন সিনেটের অনুমোদন প্রয়োজন।

অধিকৃত পূর্ব জেরুজালেমের সিলওয়ানের বাতন আল-হাওয়া থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক উচ্ছেদের আদেশ দিয়েছে ইসরাইলের হাইকোর্ট। সেই সঙ্গে ফিলিস্তিনিদের এই সম্পত্তিগুলো ইসরাইলি বসতি স্থাপনকারীদের কাছে হস্তান্তারের নির্দেশ দেওয়া হয়েছে রায়ে।

কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি মন্তব্য করেছেন, বর্তমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে কানাডার সম্পর্কের ‘কিছুই স্বাভাবিক নেই’। মঙ্গলবার পার্লামেন্টে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্পর্ক ব্যবস্থাপনা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, নির্বাচনি শৃঙ্খলার স্বার্থে সহাবস্থান নিশ্চিত করতে হবে। হামলার মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে।

সিরিয়ায় বড় পরিসরে পুনর্গঠন ও পুনর্বাসনের কাজ শুরু করতে যাচ্ছে তুরস্ক। বিশেষ করে আসাদ সরকারের সময়ে বছরের পর বছর ধরে চলা সংঘাতে বিধ্বস্ত আবাসিক এলাকাগুলোতে। মঙ্গলবার দেওয়া ভাষণে এ কথা জানান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান।
ভারত–বাংলাদেশ সীমান্তের অরক্ষিত অংশে কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ দ্রুত সম্পন্ন করতে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে কঠোর নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। জাতীয় নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে আদালত আগামী ৩১ মার্চের মধ্যে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের কাছে জমি হস্তান্তরের সময়সীমা নির্ধারণ করে দিয়েছে।