বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের গুরুত্বপূর্ণ ১৬৬ টি সুপারিশের মধ্যে ১১৩ তে একমত হয়েছে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। তারা বলেছে, যে সুপারিশগুলো সংবিধানের সাথে সম্পর্কিত নয় সেগুলো অধ্যাদেশের মাধ্যমে বাস্তবায়ন করা সম্ভব। আর সংবিধান সম্পর্কিত বিষয়গুলোর জন্য গণপরিষদ নির্বাচন প্রয়োজন।
রোববার দুপুরে সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐক্যমত্য কমিশনের কাছে সংস্কার নিয়ে নিজেদের লিখিত মতামত জমা দেয় এন সি পি। পরে দলটির এনসিপির যুগ্ম আহ্বায়ক ও সংস্কার সমন্বয় কমিটির কো-অর্ডিনেটর সারোয়ার তুষার সাংবাদিকদের এসব কথা জানান। এ সময় দলটির সংস্কার সমন্বয় কমিটির সদস্য মুনিরা শারমিন, জাবেদ রাশিম, আরমান হোসাইন ও সালেউদ্দিন সিফাত।
সারোয়ার তুষার সাংবাদিকদের বলেন, তারা ১১৩ টি প্রস্তাবের সঙ্গে একমত হয়েছেন ২৯টি প্রস্তাবে আংশিকভাবে একমত হয়েছেন এবং ২২ টি প্রস্তাবের বিষয়ে একমত হতে পারেননি। স্প্রেডশিটে মতামত জানানোর পাশাপাশি কিছু ক্ষেত্রে তারা মন্তব্য করেছেন কেন একমত হননি সেটাও সেখানে তুলে ধরা হয়েছে।
এনসিপি দুই কক্ষ বিশিষ্ট সংসদ দের বিষয়ে একমত পোষণ করেছে। তবে তারা বলেছে নির্বাচনের আগেই উচ্চকক্ষের প্রার্থী কারা দলগুলোকে তা ঘোষণা করতে হবে। কারণ নির্বাচনে একজন ভোটার এক কোটি কোটি দেবেন সেক্ষেত্রে তার জানার অধিকার আছে উচ্চকক্ষে কারা যাচ্ছেন। তারা বলেছেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে পরামর্শ দিতে পারেন তবে তা বাধ্যতামূলক না করার প্রস্তাব তারা দিয়েছেন। এনসিপি বলেছে অন্তর্বর্তী সরকার হতে হবে নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকার এবং তাদের মেয়াদ ৭০ থেকে ৭৫ দিন হতে পারে। একটা পর্যায়ে গিয়ে এই সরকারের প্রয়োজন হবে না সংবিধানে যে সাংবিধানিক কাউন্সিল গঠনের প্রস্তাব করা হয়েছে সেই কাউন্সিলে এই দায়িত্ব নিতে পারে ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

