বিএনপি-ছাত্রদলের দুর্দিনের বহু কান্ডারিও ভুক্তভোগী হচ্ছেন: নাহিদ ইসলাম

বিএনপি-ছাত্রদলের দুর্দিনের বহু কান্ডারিও ভুক্তভোগী হচ্ছেন: নাহিদ ইসলাম

বিশেষ গোষ্ঠীর হাতে রাজনীতির নিয়ন্ত্রণ চলে যাওয়ায় সারা দেশেই বিএনপি-ছাত্রদলের দুর্দিনের বহু কান্ডারি ভুক্তভোগী হচ্ছেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব কথা লিখেছেন তিনি।

পোস্টের তিনি লেখেন, ‘আইনশৃঙ্খলার নাজেহাল দশা, পুরোনো ফ‍্যাসিবাদী কাঠামোর রাজনীতি অব‍্যাহত থাকলে সবাইকে এর ভুক্তভোগী হতে হবে। এর জ্বলন্ত উদাহরণ নাটোরের গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্যসচিব শাকিল ইসলাম। ক্ষমতাসীন দল, ক্ষমতাসীন এমপির রাজনীতিও তার নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি।

বিজ্ঞাপন

ক্ষমতাসীনদের ধারণা, পুরোনো কাঠামো তাদের সুরক্ষা দেবে। এ কাঠামো শুধু বিরোধী দলকে দুর্বল করা ও নিপীড়নের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হবে। কিন্তু অতীত ইতিহাস থেকে এটা স্পষ্ট, এই সিস্টেম কাউকে রেহাই দেবে না। না সাধারণ মানুষ, না বিরোধী দল। সরকারি দলের রাজনীতি করেও মুক্তি মিলবে না।

এজন্য আমরা এমন এক ব্যবস্থা চাই, যেখানে দেশের সব মানুষ নিরাপদ থাকবে। পূর্ন নাগরিক ও মানবাধিকার ভোগ করবে। রাষ্ট্র মুস্টিমেয় কিছু লোকের হাতে কুক্ষিগত হবে না। নেতারা কর্মীদের ভৃত্য মনে করবে না। কর্মীর লাশের মূল্য ২০ লাখ টাকা নির্ধারণ করবে না।

ছুরিকাঘাতে গুরুতর আহত হয়ে শাকিল ইসলাম ১২ দিন হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়েছেন। এত লম্বা সময়ও প্রশাসনের নড়াচড়া ছিল না। অথচ মৃত্যুর পর তড়িগড়ি করে এমপির ছেলেকে গ্রেফতার করা হয়েছে। এর দায় এমপি মহোদয় কি করে এড়াবেন?

বিশেষ গোষ্ঠীর হাতে রাজনীতির নিয়ন্ত্রণ চলে যাওয়ায় সারাদেশেই বিএনপি-ছাত্রদলের দুর্দিনের বহু কাণ্ডারী ভুক্তভোগী হচ্ছেন। ক্ষমতাসীন দলের রাজনীতি করেও তারা প্রতিকার পান না। বিদেশ থেকে আসা এমপি-মন্ত্রীর স্বজনদের কাছে তাদের ত‍্যাগের কোনো দাম নেই।

আমরা এজন্য শক্তিশালী ইনস্টিটিউশন এর কথা বলি। দল নিরপেক্ষ বাহিনীর কথা বলি। স্বাধীন বিচারব্যবস্থার কথা বলি। ভাইরাল হওয়ার আগেই রাষ্ট্রের বাহিনী নাগরিকদের ইনসাফ নিশ্চিত করবে। অপরাধীর ক্ষমতা, ভুক্তভোগীর অবস্থান কখনো বিবেচিত হবে না।

আমরা শাকিল হত‍্যার দৃষ্টান্তমূলক বিচার দেখতে চাই। তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। দোয়া করি, আল্লাহ যেন তার সব অপরাধ ক্ষমা করে তাকে জান্নাতবাসী করেন।’

উল্লেখ্য, যুক্তরাজ্যের কান্ট্রি পলিসি অ্যান্ড ইনফরমেশন টিম (Country Policy and Information Team - CPIT) হলো ইউকে হোম অফিসের (Home Office)-এর অধীনে থাকা একটি বিশেষ বিভাগ। এই টিম বিভিন্ন দেশের রাজনৈতিক, সামাজিক, আইনগত এবং মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণ করে তথ্য নথি তৈরি করে, যেগুলোকে কান্ট্রি পলিসি অ্যান্ড ইনফরমেশন নোটস (Country Policy and Information Notes - CPIN) বলা হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন