মিটফোর্ডে নারকীয় হত্যাকাণ্ডের প্রতিবাদে উত্তরায় জামায়াতের বিক্ষোভ

মিটফোর্ডে নারকীয় হত্যাকাণ্ডের প্রতিবাদে উত্তরায় জামায়াতের বিক্ষোভ

মিডফোর্ডে ব্যবসায়ীকে নির্মমভাবে হত্যার ঘটনার প্রতিবাদে রাজধানীর উত্তরা এলাকায় বিক্ষোভ করেছে জামায়াতে ইসলামী উত্তরা পশ্চিম জোন। উত্তরা ১১ নং সেক্টর জমজম টাওয়ার থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মুগ্ধমঞ্চে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

এসময় বক্তারা বলেন, পুরান ঢাকার মিটফোর্ডে যুবদল কর্তৃক ভাঙ্গারি ব্যবসায়ীকে হত্যা আইয়ামে জাহিলিয়াতের বর্বরতাকেও হার মানায়। দিন-দুপুরে প্রকাশ্যে একজন মানুষ আরেকজন মানুষকে এভাবে হত্যা করতে পারে এটা আমরা বিশ্বাস করতে পারি না।

বিজ্ঞাপন

এই নারকীয় হত্যাকান্ডের সাথে যুবদলের যারা জড়িত, তাদেরকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে। অল্প সময়ের মধ্যে বিচার শেষ করে,প্রকাশ্যে শাস্তি নিশ্চিত করতে হবে। বর্তমান সরকারকে অপরাধ দমনে আরও কঠোর হতে হবে। দেশকে মৃত্যু উপত্যকায় পরিণত করতে দেওয়া যাবে না।

উত্তরা পশ্চিম জোনের সহকারী পরিচালক মাহাবুবুল আলম এর সভাপতিত্বে ও উত্তরা মডেল থানা আমীর ইব্রাহিম খলিলের পরিচালনায় সমাবেশে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী উত্তরের মজলিশে সূরা ও কর্ম পরিষদ সদস্য এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের ঢাকা মহানগরী উত্তর সভাপতি মুহিবুল্লাহ, ঢাকা ১৮ আসনের সংসদ সদস্য প্রার্থী জননেতা অধ্যক্ষ আশরাফুল হক, উত্তরা পশ্চিম থানা আমীর মাজহারুল ইসলাম, উত্তরা পূর্ব থানা আমীর মাহফুজুর রহমান, খিলক্ষেত পশ্চিম থানা আমীর হাসনাইন আহমেদ, তুরাগ দক্ষিণ থানা আমীর আবু বকর সিদ্দিক, তুরাগ মধ্য থানা আমীর গাজী মনির হোসাইন, জামায়াত নেতা হারুনুর রশীদ তারিক, মকবুল আহমেদ, বদিউজ্জামাল, ফিরোজ আলম, মুহিবুল্লাহ বাচ্চু ও আতিক হাসান রুবেল প্রমূখ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন