আগামী ২ মার্চ পতাকা উত্তোলন দিবস উপলক্ষে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) আয়োজিত আলোচনা সভায় দলের সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন দলের সদস্যদের উদ্দেশে ফ্যাসিবাদের চক্রান্ত প্রতিহত করার আহ্বান জানান।
বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এই আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান। এ সময় তিনি বলেন, গণ অভ্যুত্থানের বিরোধী শক্তি চক্রান্তে লিপ্ত। এসব ষড়যন্ত্রকে ঐক্যবদ্ধ হয়ে মোকাবিলা করতে হবে। ১৯৭১ সালের ২ মার্চ তৎকালীন ডাকসু ডিপি স্বাধীনতার পতাকা উত্তোলন করে সশস্ত্র মুক্তিযুদ্ধকে অনিবার্য করে তোলেন।
মাহমুদ স্বপন বলেন, ২ মার্চ, ৩ মার্চ,৭ মার্চ ও ২৬ মার্চ জিয়াউর রহমানের সামরিক বিদ্রোহ যথাযথ পালনের উদ্যোগ নিতে হবে। এত বছর মুক্তিযুদ্ধের ইতিহাসকে ফ্যাসিবাদী সরকার দলীয়করণ করেছে। অন্তর্বর্তী সরকারের সামনে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জনগণের কাছে উপস্থাপনের সুযোগ রয়েছে। ৭১-এর গৌরব ক্ষুণ্ন করলে অন্য কোনো গৌরব উজ্জ্বল হবে না। দেশ শাসনে পেশাজীবীদের সংযুক্ত না করলে শাসন ব্যবস্থা রূপান্তর হবে না। এই গভীর সত্যকে সকল রাজনৈতিক দল উপলব্ধি করতে হবে। তবে এসব বিষয়ে বর্তমান সরকার নীরব অভিযোগ করে তার মন্তব্য, প্রকৃত ইতিহাস ছাড়া রাষ্ট্র নির্মাণ সম্ভব না।
আলোচনা সভায় বক্তব্য রাখেন- বাংলাদেশ জাসদের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া, সিনিয়র সহ-সভাপতি তানিয়া রব, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, ভাসানী অনুসারী পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বাবলু,আমার বাংলাদেশ পার্টি চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির আকবর খান, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিরাজ মিয়া, কামাল উদ্দিন পাটোয়ারী, বীর মুক্তিযোদ্ধা মাইনুর রহমান, অ্যাডভোকেট সৈয়দা ফাতেমা হেনা, অ্যাডভোকেট সৈয়দ বেলায়েত হোসেন বেলাল, মোশারফ হোসেন, এস এম শামসুল আলম নিক্সন, মোসলেহ উদ্দিন বিজয় প্রমুখ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

