জামায়াত আমিরসহ দুই নেতা যাবেন যমুনায়

জামায়াত আমিরসহ দুই নেতা যাবেন যমুনায়

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের জন্য রাত ৮ টায় যমুনায় যাবেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এসময় তার সঙ্গে থাকবেন দলের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের।

বিজ্ঞাপন

শনিবার জামায়াতের নির্ভরযোগ্য একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

চলমান বিষয় নিয়ে আলাপচারিতার জন্য তারা প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে চাচ্ছেন। দলটি মনে করে, প্রধান উপদেষ্টার পদত্যাগ কোনো সমাধান না। তারা চায়, অধ্যাপক ইউনূসের নেতৃত্বেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হোক।

এর আগে, উদ্ভূত পরিস্থিতিতে সর্বদলীয় রাজনৈতিক বৈঠকের আহ্বান জানিয়েছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। তার পক্ষ থেকে জামায়াতে ইসলামীর ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ আহ্বান জানানো হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন