অন্তর্বর্তী সরকারের তিন উপদেষ্টাকে অবিলম্বে পদত্যাগ করতে অথবা আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার বিষয়ে মুচলেকা নেওয়ার দাবি জানিয়েছেন বিএনপিনেতা ইশরাক হোসেন। তিনি এটিকে ‘অপরিবর্তনীয়’ শর্ত হিসেবে উল্লেখ করেছেন।
শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে করা এক পোস্টে তিনি এ দবি জানান।
ফেসবুক পোস্টে বিএনপির এই নেতা বলেন, ‘তিনজন অগ্রহণযোগ্য ও বিপজ্জনক উপদেষ্টাকে অবিলম্বে পদত্যাগ করতে হবে অথবা আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার জন্য একটি বন্ডে স্বাক্ষর করতে হবে। এটি কোনো আলোচনার বিষয় নয়।’
ইশরাক হোসেন আরও বলেন, ‘আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের জন্য সম্ভাব্য যেকোনো হুমকি সম্পর্কে আরও তথ্য উদঘাটনের জন্য জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে জিজ্ঞাসাবাদ করতে হবে।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

