আবিদুলের পোস্ট

নির্ধারিত সময়েই ডাকসু নির্বাচন হতে হবে

নির্ধারিত সময়েই ডাকসু নির্বাচন হতে হবে

ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান বলেছেন, নির্ধারিত সময়েই ডাকসু নির্বাচন হতে হবে। সোমবার বিকেলে ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

বিজ্ঞাপন

তিনি লেখেন, নির্ধারিত সময়েই ডাকসু নির্বাচন হতে হবে।

ঘোষিত তফসিল অনুযায়ী, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কেন্দ্রীয় কমিটি ও হল সংসদগুলোর নির্বাচন আগমী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন চেম্বার আদালত। ফলে ডাকসু নির্বাচনে আর কোনো বাধা নেই। এর আগে আজ সোমবার (১ সেপ্টেম্বর) এক রিটের প্রেক্ষিতে ডাকসু নির্বাচন ৩০ অক্টোবর পর্যন্ত স্থগিত করেন হাইকোর্ট।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন