জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, আমি নির্বাচিত হলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বাসিন্দাদের ময়লার বিল দিতে হবে না। গুঞ্জন আছে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন তিনি।
বিজ্ঞাপন

শনিবার বিকেলে নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এ কথা বলেন।
পোস্টে আসিফ মাহমুদ লেখেন, আমি নির্বাচিত হলে, ঢাকা দক্ষিণের বাসিন্দাদের আর ময়লার বিল দিতে হবে না। এমনভাবে বাস্তবায়ন করা হবে যে পরিচ্ছন্নতাকর্মীরাও আর্থিক ক্ষতির সম্মুখীন হবেন না।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

