বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব পদ হারানোর খবর চাউর হয়েছে।
শুক্রবার সকাল থেকেই এ ধরনের খবর ঘুরপাক খাচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে। তবে এ খবরের সত্যতা পাওয়া যায়নি।
ছাত্রদল সভাপতি রাকিবের পদ হারানোর খবরটির সত্যতার জন্য সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ‘রাকিবের পদ হারানোর বিষয়টি সত্য নয়।’
এদিকে শুক্রবার দুপুরে মুজাহিদ বিল্লাহ নামের একজন ফেসবুকে লিখেছেন, ‘সিনিয়রদের সঙ্গে বেয়াদবি করায় পদ হারালেন ছাত্রদল সভাপতি রাকিব, নতুন সভাপতি আফসান।’
রফিকুল ইসলাম নামের একজন লিখেছেন, ‘জুলাই যোদ্ধা বিসিবি ফারুক সাহেবের পর এবার যাত্রাবাড়ির সেক্টর কমান্ডার রাকিব সাহেবকেও পদ হারাইতে হইলো!’
এ বিষয়ে দলটির সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেন, ‘রাকিব ভাই অসুস্থ। ঠাণ্ডা জ্বর। সেজন্য বিশ্রামে আছে। এর বাহিরে আর কিছু নয়। বাকিসব প্রোপাগাণ্ডা।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

