প্রায় তিন শতাধিক রিকশাচালকদের মাঝে রেইনকোট ও গামছা বিতরণ করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম।
সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য মরহুম আব্দুল মান্নান এর ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে সোমবার বিকেলে ‘মান্নান নিলুফার মেমোরিয়াল ফাউন্ডেশন’ এর উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
বিজ্ঞাপন
রাজধানীর ধানমন্ডির ১ নাম্বার রোডে রিকশাচালকদের মাঝে রেইন কোট ও গামছা বিতরণ করেন ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম। যিনি মরহুম আব্দুল মান্নান এর জামাতা।
এসময় উপস্থিত ছিলেন মরহুমের কন্যা ব্যারিস্টার মেহনাজ মান্নান, দৌহিত্র আহিয়াম আহমেদ আরিজসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

