আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বিজয়ী বিএনপি প্রার্থীর বাড়িতে জামায়াত জোটের নেতারা

স্টাফ রিপোর্টার

বিজয়ী বিএনপি প্রার্থীর বাড়িতে জামায়াত জোটের নেতারা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৮ আসনে বিএনপির বিজয়ী প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেনের বাড়িতে সৌজন্য সাক্ষাৎ ও মিষ্টিমুখ করেছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতসহ ১১দলীয় জোটের প্রার্থী আরিফুল ইসলাম ও জোটের স্থানীয় নেতৃবৃন্দ।

শনিবার রাজধানীর উত্তরায় জাহাঙ্গীর হোসেনের বাসায় মিষ্টিমুখ করেন তারা।

বিজ্ঞাপন

ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য জাহাঙ্গীর হোসেনের বাসায় গিয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দুই প্রধান প্রতিদ্বন্দ্বী ও উত্তরার জামায়াত জোটের নেতারা নির্বাচনি প্রতিদ্বন্দ্বিতা শেষে গণতান্ত্রিক চর্চা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের গুরুত্ব তুলে ধরেন।

নিকটতম প্রতিদ্বন্দ্বী এনসিপি নেতা আরিফুল ইসলামও ফলাফল মেনে নিয়ে গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় ঢাকা-১৮ আসনকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন নেতারা। পরে উপস্থিত সবাইকে নিয়ে এক ফ্রেমে ছবি তোলেন সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর।

ঢাকা-১৮ আসনে এবারের নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে পোস্টাল ব্যালটসহ সর্বমোট ১ লাখ ৪৪ হাজার ৭১৫ ভোট পেয়েছেন জাহাঙ্গীর হোসেন। আর এনসিপির প্রার্থী আরিফুল ইসলাম পেয়েছেন ১ লাখ ১১ হাজার ২৯৭ ভোট। ৩৩ হাজারের বেশি ভোটে বিজয়ী হন বিএনপি প্রার্থী জাহাঙ্গীর হোসেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন