রাজধানীর শাহজাহানপুর রেলওয়ে কলোনীতে লাইনে পানি না থাকায় দুর্ভোগের শিকার বাসিন্দাদের মাঝে সুপেয় পানি বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছে বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ।
শুক্রবার সকালে শাহজাহানপুর পূর্ব থানা জামায়াত আয়োজিত পানি বিতরণকালে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন
এসময় তিনি বলেন, জামায়াতে ইসলামী বাংলাদেশের চারদফা কর্মসূচির মধ্যে অন্যতম হলো আর্ত মানবতার সেবায় নিজেকে নিয়োজিত রাখা। এরই অংশ হিসেবে শাহজাহানপুর কলোনীবাসীর মাঝে সুপেয় পানি বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে। যতদিন লাইনে পানি সরবরাহ না থাকবে জামায়াত ততদিন সুপেয় নিরাপদ পানি ওয়াসার মাধ্যমে সরবরাহ করে যাবে।
তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচনে সৎ নেতৃত্ব আসলে সাধারণ মানুষের সকল সমস্যার সমাধান হবে। সৎ নেতৃত্ব প্রতিষ্ঠায় পিআর পদ্ধতিতে আগামী নির্বাচনে সাহসী ভূমিকা রাখার আহবান জানান তিনি।
ড. হেলাল উদ্দিন আরও বলেন, অনেক রক্ত ও ত্যাগের বিনিময়ে দীর্ঘ ফ্যাসিবাদী শাসনের যে অবসান ঘটেছে তার লক্ষ্যই ছিল গণতন্ত্র ও ইনসাফ প্রতিষ্ঠা করতে জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে। এই বিপ্লব বা গণঅভ্যুত্থানকে কোন চাঁদাবাজ দুর্নীতিবাজদের হাতে বিলীন হতে দেওয়া যাবে না।
কলোনীর বাসিন্দাদের দুর্ভোগের কথা চিন্তা করে জামায়াতের এমন উদ্দ্যোগকে স্বাগত জানা স্থানীয় বাসিন্দারা।
এসময় আরো উপস্থিত ছিলেন, শাহজাহানপুর পূর্ব থানা আমির, ঢাকা মহানগর কর্মপরিষদ সদস্য মওলানা শরিফুল ইসলাম। থানা সূরা সদস্য আব্দুল খালেক, শাহাদাত হোসেন, শাহজাহানপুর পশ্চিম থানার সাবেক সেক্রেটারি ইবরাহিম খলিল মহসিন। ১২ নাম্বার ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী শ্রমিক নেতা মোশাররফ হোসেন চঞ্চল প্রমুখ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


