ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী

পলাতক শক্তির ঘাতকরা দেশের অগ্রগতি বাধাগ্রস্তের চক্রান্ত করছে

পলাতক শক্তির ঘাতকরা দেশের অগ্রগতি বাধাগ্রস্তের চক্রান্ত করছে
ছবি: ভিডিও থেকে নেওয়া

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, পলাতক শক্তির ঘাতকরা দেশের অগ্রগতি বাধাগ্রস্ত করার চক্রান্ত করছে।

বিজ্ঞাপন

আজ শনিবার সকালে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন সাংবাদিকদের তিনি একথখা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, ১৯৭৫ সালের ২৫ জানুয়ারি দুই-তিন মিনিটের মধ্যে গোটা জাতিকে চিরতরে শৃঙ্খলাবদ্ধ করার উদ্যোগ তারা নিয়েছিল। আইন করে, বাকশাল করে তারা এই সমস্ত নাগরিক অধিকার জনগণের কাছ থেকে কেড়ে নিয়েছিল। এরপর তাদের নিজেদের পাল্টাপাল্টি মর্মান্তিক রক্তপাতের পরিস্থিতি তৈরি করে।

তিনি বলেন, এক অরাজক পরিস্থিতির মধ্যে দেশকে ঠেলে দেওয়া হয়। দেশ এক অমানিশায় ঢেকে যায়। ওই মুহূর্তে জনগণের আকুতি ছিল একটা প্রকৃত স্বাধীনতার স্বাদ, গণতন্ত্রের স্বাদ পাওয়ার জন্য। জিয়াউর রহমান তা এনে দিয়েছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন