ঢাকাবাসীর জন্য এনসিপির হট লাইন চালু, ৩০ মিনিটে পৌঁছবে স্বেচ্ছাসেবক

ঢাকাবাসীর জন্য এনসিপির হট লাইন চালু, ৩০ মিনিটে পৌঁছবে স্বেচ্ছাসেবক

ঈদুল আজহা উপলক্ষে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের উদ্যোগে বেশকিছু কর্মসূচি ঘোষণা করা হয়েছে। তন্মধ্যে, তারা নগরবাসীর জন্য হট লাইন চালু করেছে, ডাকলে ৩০ মিনিটে পৌঁছবে তাদের স্বেচ্ছাসেবক।

বিজ্ঞাপন

শুক্রবার দলটির মহানগর উত্তরের প্রধান সমন্বয়কারী আকরাম হুসাইন ও দক্ষিণের যুগ্ম-সমন্বয়কারী এস এম শাহরিয়ার এক লিখিত বক্তব্যে এ সব কথা জানান।

এ সময় তারা বলেন, ‘আমরা ঢাকা মহানগরের ভেতরে একটি হটলাইন নাম্বার চালু করছি যাতে নগরবাসী যেকোনো সময় আমাদেরকে ডেকে নিতে পারে। হটলাইনে কল করলে ৩০ মিনিটের ভেতরে আমাদের প্রতিনিধি দল পৌঁছে যাবে। ঈদুল আজহার সময়ে প্রতিটি ওয়ার্ডে আমাদের ভলান্টিয়াররা উপস্থিত থাকবে। যেকোনো জরুরি প্রয়োজনে এবং নাগরিকের সেবা ব্যহত হলে আমাদের টিম যথাসম্ভব সচেষ্ট থাকবে সাহায্যের হাত বাড়িয়ে দিতে।’

এ সময় তারা জানান, এনসিপির ঢাকা মহানগরের টিম সিটি কর্পোরেশনকে বর্জ্য অপসারণে সহায়তা করবে। এছাড়াও কুরবানী ঈদ উপলক্ষ্যে ওয়ার্ডে ওয়ার্ডে সচেতনতামূলক ক্যাম্পেইন গড়ে তোলা হবে।

ট্যানারিগুলোর প্রতি তাদের আহবান, নায্যমূল্যে চামড়া ক্রয় করবেন এবং স্থানীয় মাদ্রাসার ছাত্রদের কাছে ওই অর্থ যেন সঠিকভাবে পৌঁছে যায় সে ব্যাপারে লক্ষ্য রাখবেন।

ঈদুল আজহা উপলক্ষে তাদের ঘোষিত ঢাকা মহানগরের কর্মসূচি সমূহ:

১। প্রতিটি ওয়ার্ডে ভলেন্টিয়ার থাকবে

২। হট লাইন নাম্বার চালু, যার মাধ্যমে ৩০মিনিটের মধ্যে টিম পৌছে যাবে। নাম্বার:ঢাকা মহানগর উত্তর (01913-486163) ও ঢাকা মহানগর দক্ষিণ (01918999801)

৩। বর্জ্য অপসারনে সিটি কর্পোরেশনের টিমকে সহায়তা করা

৪। ওয়ার্ডে ওয়ার্ডে সচেতনতামূলক ক্যাম্পেইন

তাদের দাবি সমূহ:

১। চামড়া সংগ্রহ ও সংরক্ষণ করতে ওয়ার্ড ভিত্তিক অস্থায়ী চামড়া সংগ্রহ কেন্দ্র করা ।

২। মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম বন্ধ করা ।

৩। ২৪ ঘন্টার মধ্যে ঢাকার সকল বর্জ্য অপসারণ করতে হবে এবং পর্যাপ্ত ব্লিচিং ও পরিষ্কারক দিয়ে নগরকে বাসযোগ্য করে তুলতে হবে।

৪। ঈদে ফাকা রাজধানীতে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা এবং গরু ব্যবসায়ীসহ সাধারণ যাত্রীদের বাড়ির যাত্রা পথে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা।

লিখিত বক্তব্য পাঠ করেন মহানগর উত্তরের প্রধান সমন্বয়কারী আকরাম হুসাইন ও দক্ষিণের যুগ্ম সমন্বয়কারী এস এম শাহরিয়ার। উপস্থিত ছিলেন মহানগর উত্তরের সদস্য সরদার আমিরুল ইসলাম, খালেদা আক্তার, কাজী সাইফুল ইসলাম, ওমর ফারুক, দক্ষিণের সানাউল্লাহ খান, কেন্দ্রীয় সদস্য জায়েদ বিন নাসের ও তাওহিদুল ইসলাম।

এমএস

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন