আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

মির্জা ফখরুল

দেশি-বিদেশি চিকিৎসক যুক্ত রেখেই খালেদা জিয়ার চিকিৎসা চলছে

স্টাফ রিপোর্টার
দেশি-বিদেশি চিকিৎসক যুক্ত রেখেই খালেদা জিয়ার চিকিৎসা চলছে
ফাইল ছবি

দেশি-বিদেশি চিকিৎসকদের যুক্ত রেখেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা চলছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার সকালে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে রেজা কিবরিয়ার যোগদান অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব এ কথা জানান।

বিজ্ঞাপন

মির্জা ফখরুল বলেন, ‘আপনারা জানেন, ম্যাডাম অসুস্থ এবং আমাদের চিকিৎসকরা কাজ করছেন, আপ্রাণ চেষ্টা করছেন। দেশি-বিদেশি সমস্ত চিকিৎসকদের যুক্ত রেখেই তারা চিকিৎসাটা করছেন।’

তিনি আরো বলেন, ‘আল্লাহর কাছে আমরা সব সময় গোটা দেশবাসী এই দোয়া করছি যে, আল্লাহ তাকে যেন সুস্থ করে দেন এবং তিনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে আসেন।’

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ভর্তি আছেন। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর তার ফুসফুসে ইনফেকশন ধরা পড়ায় তার অবস্থা সংকটময় বলে বিএনপির তরফ থেকে জানানো হয়। এরপর বৃহস্পতিবার থেকে খালেদা জিয়াকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) নিয়ে চিকিৎসকরা নিবিড়ভাবে চিকিৎসা দিচ্ছেন।

এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতত্বে দেশি-বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে একটি মেডিকেল বোর্ডের অধীনে খালেদা জিয়ার চিকিৎসা চলছে।

এই বোর্ডে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, যুক্তরাষ্ট্রের জনহোপকিনস বিশ্ববিদ্যালয় এবং যুক্তরাজ্যে লন্ডন ক্লিনিকের চিকিৎসকরাও রয়েছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সেবামুখী নাগরিক তৈরিতে স্কাউটিংয়ের বিস্তৃতি জরুরি: শিক্ষা উপদেষ্টা

ঢাবির ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

আন্তর্জাতিক সম্প্রদায়কে মুসলিম ঐতিহ্য রক্ষার আহ্বান পাকিস্তানের

হযরত মুহাম্মদ (সা.) কে কটূক্তির দায়ে জাবি শিক্ষার্থী আজীবন বহিষ্কার

গাজার বাসিন্দাদের নিয়ে ইসরাইলি পরিকল্পনা প্রত্যাখ্যান ৮ মুসলিম দেশের

এলাকার খবর
খুঁজুন