জুলাই শহীদ পরিবারদের ইফতার সামগ্রী দিলেন আমিনুল হক

জুলাই শহীদ পরিবারদের ইফতার সামগ্রী দিলেন আমিনুল হক

পবিত্র মাহে রমজান উপলক্ষে গুম হওয়া ও জুলাই শহীদ পরিবারদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে শনিবার দুপুরে এ উপহার সামগ্রী তুলে দেন তিনি। গুম হওয়া পল্লবী থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নূর আলম ও থানা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম এবং বৈষম্যবিরোধী গণ-আন্দোলনে শহীদ পল্লবীর ৫নং ওয়ার্ড যুবদলকর্মী সানির পরিবারকেও এ উপহার সামগ্রী দেওয়া হয়।

বিজ্ঞাপন

এ সময় উপস্থিত ছিলেন- ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক এবিএমএ রাজ্জাক, গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, মাহাবুব আলম মন্টু, মহানগর সদস্য সাজ্জাদ হোসেন মোল্লা, পল্লবী থানা বিএনপি ভারপ্রাপ্ত আহ্বায়ক কামাল হোসাইন খান,পল্লবী থানা যুবদলের সভাপতি হাজী নূর সালামসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতৃবৃন্দ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন