‘জুলাই ঘোষণাপত্র’ অনুষ্ঠানে জামায়াতকে আমন্ত্রণ

‘জুলাই ঘোষণাপত্র’ অনুষ্ঠানে জামায়াতকে আমন্ত্রণ

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত সমাবেশে ‘জুলাই ঘোষণাপত্র’ আজ বিকেল ৫টায় পাঠ করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এই অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দলকে আমন্ত্রণ জানিয়েছে অন্তর্বর্তী সরকার।

বিজ্ঞাপন

সরকারের আমন্ত্রণে সাড়া দিয়ে জামায়াতে ইসলামীর নায়েবে আমির সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দল সমাবেশে অংশগ্রহণ করবেন।

প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন— দলের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান ও ড. হামিদুর রহমান আযাদ। জামায়াতের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন