কর্মী সমাবেশে সাইফুল হক

মানুষ সরকারকে দুর্বল আর অকার্যকর মনে করে তাই নৈরাজ্যের বিস্তার ঘটছে

মানুষ সরকারকে দুর্বল আর অকার্যকর মনে করে তাই নৈরাজ্যের বিস্তার ঘটছে

মানুষ সরকারকে দুর্বল আর অকার্যকর মনে করায় নৈরাজ্যের বিস্তার ঘটছে বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক ।

বিজ্ঞাপন

সোমবার বিকালে রাজধানীর কামরাংগীচরে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কর্মী সমাবেশে তিনি এই মন্তব্য রাখেন।

সাইফুল হক বলেন, জুলাই -আগস্ট গণঅভ্যুত্থানের সাত মাস পার হলেও এখনও শ্রমজীবী মেহনতি মানুষের কোন প্রত্যাশাই পূরণ হয়নি। রাজনীতির ডামাডোলে শ্রমজীবীদের বাঁচার দাবিসমুহ এখনও বাস্তবায়িত হয়নি। শ্রমজীবী সাধারণ মানুষকে কেবল আশ্বাসেই সন্তুষ্ট থাকতে হচ্ছে।তিনি ২৫ রোজার মধ্যে গার্মেন্টস শ্রমিকসহ শ্রমজীবী মেহনতিদের সকল বকেয়া বেতন ভাতা ও উৎসব বোনাস পরিশোধ করতে মালিক ও সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন মানুষ সরকারকে দুর্বল ও অকার্যকর মনে করায় নৈরাজ্যের বিস্তার ঘটছে। তিনি বলেন গণঅভ্যুত্থানের সাত মাসেও মানুষের জীবনে স্বস্তি আসেনি। এই অবস্থা চলতে দিলে জনগণের জানমাল আরও নিরাপত্তাহীন হয়ে পড়বে।তিনি বলেন,জননিরাপত্তা নিশ্চিত না হলে সরকারের ভালো উদ্যোগও কাজে দেবেনা।

তিনি সরকারকে তাদের এজেন্ডা সীমিত করে অর্জনযোগ্য লক্ষ্য নির্ধারণের আহ্বান জানান। তিনি দড়ি নিয়ে বেশী টানাটানি না করতে সরকারসহ সংশ্লিষ্ট সবার প্রতি উদাত্ত আহ্বান জানান।

ঢাকা মহানগর কমিটির সম্পাদকমন্ডলীর সদস্য মীর রেজাউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, ঢাকা মহানগর কমিটির সভাপতি মীর মোফাজ্জল হোসেন মোশতাক, স্থানীয় সংগঠক ফরিদ হোসেন, মোহাম্মদ কাবিলা,মোহাম্মদ কবির,দোলন মিয়া। শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রিন্সিপাল সাব্বির হোসেন প্রমুখ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন