এলাকায় ইউএনও-ওসিগিরি করতে হলে আমার কথা শুনতে হবে। নতুবা এখান থেকে চলে যেতে হবে। তাদের আর সুযোগ দেয়া যাবে না, অনেক সুযোগ দিয়েছি। এখন আর সুযোগ দেওয়ার সময় নেই। এখন আমাদের দাবি আমাদের আদায় করে নিতে হবে।'
শনিবার ঈদ পুনর্মিলনী সভায় প্রশাসনের উদ্দেশ্যে এভাবেই কর্মীদের উসকে দেন দক্ষিণ জেলা বিএনপিরেআহ্বায়ক ইদ্রিচ মিয়া। তার বক্তব্যের ভিডিও এখন ভাইরাল। সমালোচনার মুখে তিনি তা অস্বীকার করে বলেন, এটি আমার প্রতিপক্ষ বানিয়েছে। এর আগেও পটিয়ায় তিনি তার দলের এনামুল হক এনাম গ্রুপের উদ্দেশ্যে স্থানীয় ভাষায় বেরাজ্জা (পতিতা) বলে গালি দেন।
বিকেলে এই গালি দেয়ার পর রাতে বিএনপিকর্মীরা মিছিল নিয়ে তার পদত্যাগ দাবি করে সড়ক প্রদক্ষিণ করে। পরদিন সব থানা ও পৌর ইউনিট বিক্ষোভ করে তার পদত্যাগ দাবি করে। গত ২ ফেব্রুয়ারি চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এতে আহ্বায়ক করা হয় মো. ইদ্রিস মিয়াকে। পরে গত ৬ মে ৫৪ সদস্যের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এর আগে ইদ্রিস মিয়া চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সহসভাপতি ছিলেন। দায়িত্ব পাওয়ার পর তিনি গত ৪ মাসে একবারও দলীয় কার্যালয়ে যেতে পারেন নি। দলীয় কার্যালয় এনামুল হক এনাম গ্রুপের নিয়ন্ত্রনে রয়েছে।
এই বিষয়ে পটিয়ার ইউএনও ফারহানুর রহমানের মন্তব্য জানতে চাইলে তিনি বলেন, আমার কোন মন্তব্য নাই। রাজনৈতিক নেতারা নানা বিষয়ে কথা বলেন। তবে তারা ঐক্যবদ্ধভাবে থাকলে আমাদের কাজের সুবিধা হয়।
এমএস
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

