খেলাফত মজলিসের সভায় বক্তারা

পেশীশক্তি ও কালো টাকার প্রভাবমুক্ত সুষ্ঠু নির্বাচন চাই

পেশীশক্তি ও কালো টাকার প্রভাবমুক্ত সুষ্ঠু নির্বাচন চাই

খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভায় নেতৃবৃন্দ বলেন, পেশীশক্তি, কালো টাকার প্রভাবমুক্ত একটি সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা নতুন বাংলাদেশে সকলের। এজন্য নির্বাচনের পূর্বেই প্রয়োজনীয় সংস্কার জরুরি।

বৈঠকে উদ্বেগ প্রকাশ করে আরো বলা হয়, সমকামীতা ও ট্রান্সজেন্ডার মতবাদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করায় সম্প্রতি দু’জন বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষককে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ্যে হত্যার উস্কানি দেয়া হয়েছে। যা সাইবার সুরক্ষা অধ্যাদেশ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সেই সমকামী উস্কানিদাতাকে বহিষ্কার করা হলেও আইনের কাঠগড়ায় দাঁড় করাতে প্রশাসনের কোন তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে না।

বিজ্ঞাপন

বুধবার সন্ধ্যায় খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

জনআকাঙ্ক্ষা পূরণে জুলাই সনদ ঘোষণা ত্বরান্বিত করতে হবে। জুলাই সনদকে শক্তিশালী আইনি ভিত্তি দিতে হবে। কার্যকর সংস্কার ও সুষ্ঠু নির্বাচনের জন্য তা জরুরি। গণহত্যাকারী পতিত ফ্যাসিস্টদের বিচারে উল্লেখযোগ্য অগ্রগতি প্রয়োজন।

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও দ্রব্যমূল্য আবারো অসহনীয় হয়ে উঠছে। জননিরাপত্তা নিশ্চিত ও জীবনযাত্রার ব্যয় সহনীয় রাখতে অন্তর্বর্তীকালীন সরকারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।

শিক্ষক ড. মোহাম্মদ সরোয়ার হোসেন ও আসিফ মাহতাব উৎসকে হত্যার উস্কানিদাতার পক্ষাবলম্বনকারীরাও সমকামিতা ও ট্রান্সজেন্ডার মতবাদের পৃষ্ঠপোষক হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, বাংলাদেশে ইসলাম ও সমাজ বিরোধী অপচেষ্টা বিশেষ করে পশ্চিমা বিকৃত চিন্তা-চেতনা ও অপসংস্কৃতি স্বাভাবিকরণের কোন অপচেষ্টা সহ্য করা হবে না। কোন ব্যক্তি বা সংস্থা যারাই বাংলাদেশে এই অপচেষ্টায় লিপ্ত দল-মত নির্বিশেষে এদের বিরুদ্ধে জাতি ঐক্যবদ্ধ আছে।

নায়েবে আমীর মাওলানা আহমদ আলী কাসেমীর সভাপতিত্বে ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরের পরিচালনায় অনুষ্ঠিত বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নায়েবে আমীর মাওলানা সাইয়্যেদ ফেরদাউস বিন ইসহাক, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন, মুহাম্মদ মুনতাসির আলী, ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, অধ্যাপক মো: আবদুল জলিল, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান, অধ্যাপক কাজী মিনহাজুল আলম, সমাজকল্যাণ ও শিল্প বিষয়ক সম্পাদক আমিনুর রহমান ফিরোজ, প্রচার ও তথ্য সম্পাদক প্রকৌশলী আবদুল হাফিজ খসরু, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শায়খুল ইসলাম, যুব বিষয়ক সম্পাদক তাওহীদুল ইসলাম তুহিন, মো. জিল্লুর রহমান, ডা. আসাদুল্লাহ, সাহাব উদ্দিন আহমদ খন্দকার, মুফতি আবদুল হক আমিনী, অধ্যাপক মাওলানা আজিজুল হক, মাওলানা সাইফুদ্দিন আহমদ খন্দকার, আলহাজ নুর হোসেন, মাওলানা ফারুক আহমদ ভূইয়া, মো: আবুল হোসেন, মাওলানা আজীজুল হক, আলহাজ আমির আলী হাওলাদার প্রমুখ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন