জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাজ্যের প্যাট্রিক শ্রোয়েডার সাক্ষাৎ

জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাজ্যের প্যাট্রিক শ্রোয়েডার সাক্ষাৎ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন চ্যাথাম হাউস, যুক্তরাজ্যের সিনিয়র ফেলো প্যাট্রিক শ্রোয়েডার ও স্থানীয় গবেষণা সহযোগী মামুনুর রহমান।

বিজ্ঞাপন

রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে সোমবার বিকালে অনুষ্ঠিত এই বৈঠকে পারস্পরিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, উন্নয়ন-অগ্রগতি, বাংলাদেশের গণতন্ত্র, নারী অধিকার, বাংলাদেশে বিনিয়োগ, জলবায়ু পরিবর্তন, বৃত্তাকার অর্থনীতি এবং ভবিষ্যতে ইউকের সাথে ব্যবসা বজায় রাখার জন্য দলের অবস্থানসহ নানা বিষয়ে ইতিবাচক আলোচনা হয়।

বৈঠকে আরো উপস্থিত ছিলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মু. তাহের ও সাসেক্স এলুমনাই এর আলী আহমেদ তাহকিক।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন