রাজধানীর রমনা থানার ককটেল বোমা বিস্ফোরণ ঘটিয়ে নাশকতা ও গাড়ি ভাংচুরের অভিযোগে দায়ের করা মামলায় অব্যাহতি পেয়েছেন বিএনপি'র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার দুপুরে উচ্চ আদালতের নির্দেশে ঢাকার চীফ মেট্রোপলিটন মাজিস্ট্রেট মো. জাকির হোসাইন এ আদেশ দেন। এর আগে উচ্চ আদালতে নির্দেশনা পেয়ে মির্জা ফখরিলের অব্যাহতি চেয়ে আবেদন করে তার আইনজীবী। পরে শুনানির জন্য আজকের (রবিবার) দিন ঠিক করেন আদালত।
বিষয়টি নিশ্চিত করেন বিএনপি মহাসচিবের আইনজীবী সৈয়দ মো. জয়নুল আবেদীন মেসবাহ্। তিনি বলেন, ২০১৩ সালে মগবাজার মোড় এলাকায় পুলিশের কাজে বাধা এবং নাশকতার উদ্দ্যেশ্যে গাড়ি ভাংচুরের অভিযোগে তৎকালিন সরকার মামলাটি দায়ের করে। তবে এ ঘটনার সাথে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কোনো সম্পৃক্ততা পাওয়া যায়নি। উচ্চ আদালতের নির্দেশেনা আমলে নিয়ে এ মামলা থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অব্যাহতি দেয়ার আবেদন করা হয়। আদালত তা আমলে নিয়ে তাকে এ মামলা থেকে অব্যাহতি দেন।
আদালত সূত্রে জানা যায়, ২০১৩ সালে ২ মার্চ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ শেষে মিছিল নিয়ে মগবাজার মোড়ে যায়। এ সময় অস্ত্রশস্ত্রে, ইটপাটকেল, লাঠিসোটা, লোহার রড, হকি স্টিক সিএ ধার চলাচলরত যানবাহন ব্যাপক ভাংচুর করে। পুলিশ মিছিলকারীদের বাঁধা দিলে পুলিশ ও জনসাধারণরে হত্যার উদেশ্যে ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় ৬/৭টি ককটেল বোমায় স্ফোরণ ঘটায় তারা। এ ঘটনা ওই সময় রাজধানীর রমনা থানায় মামলা দায়ের করে পুলিশ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

