সোহরাওয়ার্দী উদ্যানে আজ শনিবার মহাসমাবেশ করতে যাচ্ছে জামায়াতে ইসলামী। সমাবেশকে কেন্দ্র করে শুক্রবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি ও যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মির্জা গালিব। স্ট্যাটাসে তিনি জামায়াতের উদ্দেশ্যে রাজনৈতিক কিছু পরার্মশ তুলে ধরেছেন।
পোস্টে মির্জা গালিব লেখেন, কালকে (শনিবার) ঢাকায় জামায়াতের মহাসমাবেশ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসসহ ঢাকা শহরের অনেক জায়গায় জামায়াতের ব্যানার দেখলাম। এমন একটা সুন্দর আর নিরাপদ রাজনৈতিক পরিবেশ অনেকদিন পায় নাই জামায়াত।
তিনি লেখেন, এ নতুন রাজনৈতিক পরিবেশে বড় রাজনৈতিক দল হয়ে উঠার অহংকারের পরিবর্তে জামায়াতের উচিত জাতীয় ঐক্যকে অধিক গুরুত্ব দেওয়া, বিএনপিসহ অন্য সব রাজনৈতিক দলগুলোর সঙ্গে পারস্পরিক শ্রদ্ধার সম্পর্ক বজায় রাখা, আর জনগণের প্রতি নাগরিক অধিকারের স্পেস রক্ষা করার কমিটমেন্ট স্পষ্ট করা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

