নুরের ওপর হামলায় গণসংহতি আন্দোলনের তীব্র নিন্দা

নুরের ওপর হামলায় গণসংহতি আন্দোলনের তীব্র নিন্দা

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে গণসংহতি আন্দোলন।

বিজ্ঞাপন

শনিবার গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ও নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল এক যৌথ বিবৃতিতে অবিলম্বে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আহ্বান জানান।

যৌথ বিবৃতিতে তারা বলেন, নুরুল হক নুরের ওপর যেভাবে নৃশংস কায়দায় হামলা করা হয়েছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তাকে যেভাবে আক্রমণ করা হয়েছে তা অপরাধের পর্যায়ে পড়ে। আমরা নুরসহ নেতাকর্মীদের দ্রুত সুস্থতা কামনা করি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন