নির্বাচন বানচালের চেষ্টা প্রতিহত করা হবে: মুফতি ফখরুল

নির্বাচন বানচালের চেষ্টা প্রতিহত করা হবে: মুফতি ফখরুল

বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মুফতি ফখরুল ইসলাম বলেছেন, বাংলাদেশের মানুষ গত ১৬ বছর নির্বাচনি অধিকার থেকে বঞ্চিত। জালেম স্বৈরাচার ফ্যাসিস্ট আওয়ামী সরকার জনগণকে তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত করেছে। ২০২৪ এর জুলাই-আগস্টের ছাত্র জনতার গণবিপ্লবের মাধ্যমে দেশের মানুষ দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছে।

বিজ্ঞাপন

শনিবার জুলাই-আগস্ট শহীদদের স্মরণে বাংলাদেশ খেলাফত আন্দোলন ঢাকা মহানগর আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে এসব কথা বলেন।

তিনি বলেন, জনগণ এখন তাদের ভোটের অধিকার নিশ্চিত করতে অধীর আগ্রহে অপেক্ষা করছে। এখন যদি কেউ ভারতীয়দের প্ররোচনায় ফ্যাসিস্ট স্বৈরাচারের দালালী করে নির্বাচনকে পেছানোর অথবা বানচালের চেষ্টা করে তাহলে জনগণকে সঙ্গে নিয়ে যেকোনো মূল্যে তা প্রতিহত করা হবে।

মুফতি ফখরুল ইসলাম বলেন, বাংলাদেশ খেলাফত আন্দোলন ৩০০ আসনে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। ইতিমধ্যেই অনেক আসনে প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে, এখন যদি নির্বাচন বাঞ্চালের কোন অপচেষ্টা করা হয় তাহলে এটা হবে দেশের জনগণের সঙ্গে প্রতারণা ও ধোঁকাবাজি। জনগণ সকল প্রচারকদের প্রতারণা জুলাই আগস্ট বিপ্লবের মত প্রতিহত করে নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য প্রয়োজনে চূড়ান্ত আন্দোলনে যেতে বাধ্য হবে।

খেলাফত আন্দোলনের সিনিয়র নায়েবে আমির ও ঢাকা মহানগর আমির মাওলানা মুহাম্মাদ হোসাইন আকন্দের সভাপতিত্বে ও হাফেজ ইবরাহীম বিন আলীর সঞ্চালয় দোয়া মাহফিলে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নায়েবে আমির মুহাম্মদ আজম খান, যুগ্ম মহাসচিব মুফতি এনায়েতুল্লাহ হাফেজ্জী, সহকারী মহাসচিব ডা. মোহাম্মদ খালিদ প্রমুখ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন