আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

জামায়াত আমিরের বিরুদ্ধে লড়বেন এনসিপির যে নেতা

আতিকুর রহমান নগরী

জামায়াত আমিরের বিরুদ্ধে লড়বেন এনসিপির যে নেতা
ফাইল ছবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৫ আসন কাজীপাড়া-শেওড়াপাড়া এলাকা থেকে নির্বাচন করবেন জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এ আসনে এনসিপি থেকে প্রার্থী হয়েছেন মেজর (অব.) মুহাম্মদ আলমগীর ফেরদৌস। এছাড়া এ আসনে বিএনপি থেকে লড়বেন শফিকুল ইসলাম খান মিল্টন।

বিজ্ঞাপন

এর আগে জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনীত প্রার্থীদের প্রথম ধাপের ১২৫ জনের তালিকা ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম ঢাকা-১১ আসন থেকে শাপলা কলি প্রতীকে লড়বেন। বুধবার বেলা ১১টার দিকে প্রার্থী তালিকা ঘোষণা করেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন