পাঁচ সদস্যের 'সংস্কার বিষয়ক সমন্বয় কমিটি' গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি। রাষ্ট্র সংস্কারের প্রস্তাবনা বিষয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে সংলাপ ও বিভিন্ন অংশীজনদের সাথে আলোচনার জন্য এ কমিটি করেছে দলটি।
বুধবার এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাতের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞাপন
এতে বলা হয়, মঙ্গলবার এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আখতার হোসেনের অনুমোদনে সংস্কার বিষয়ক সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। এ কমিটির কোঅর্ডিনেটর করা হয়েছে সারোয়ার তুষারকে। বাকি চার সদস্য হলেন- মনিরা শারমিন, জাবেদ রাসিন, সালেহ উদ্দিন সিফাত ও আরমান হোসাইন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

