আগামীতে দেশের সকলের ধর্মের অধিকার নিশ্চিত করবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষে বর্ণাঢ্য র্যালির উদ্বোধনের দারুস সালাম থানা বিএনপির আহ্বায়ক এস এ সিদ্দিক সাজু এই মন্তব্য করেন।
এস এ সিদ্দিক সাজু বলেন, সব ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সকলে বাংলাদেশি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সকল ধর্মের অধিকার নিশ্চিত করেছে। আগামীতে বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে সকলের একটি সমৃদ্ধির দিকে নিয়ে যাবে।
এসময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন করে সকল ধর্ম-বর্ণের জন্য নিরাপদ বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করা হয়। পরে র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিরপুর ১৩ নম্বরে গিয়ে শেষ হয়।
বর্ণাঢ্য র্যালি উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ৭ নং ওয়ার্ডের সাবেক কমিশনার মুন্সি বজলুল বাছিদ আঞ্জু।
ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি মো. রাজীব আহম্মেদ, মিরপুর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল বাঁশার ভূঁইয়া, মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কে,এম, ইয়াহিয়া সামী, ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শামীম আহমেদ, সাধারণ সম্পাদক মিরাজ হোসেন, মিরপুর থানা মহিলা দলের সদস্য সচিব সেলিনা আক্তার কণিকা, শাহ্আলী থানা মহিলা দলের সদস্য সচিব সুমি আক্তার সহ নেতৃবৃন্দ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

