জামায়াত আমিরের সুস্থতা কামনা করে সারজিসের স্ট্যাটাস

জামায়াত আমিরের সুস্থতা কামনা করে সারজিসের স্ট্যাটাস

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রমহানের সুস্থতা কামনা করে স্ট্যাটাস দিয়েছেন।

শনিবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুকে তিনি এ স্ট্যাটাস দেন।

বিজ্ঞাপন

সারজিস আলম লেখেন, আল্লাহ জামায়াতে ইসলামীর সম্মানিত আমীরকে সুস্থতা ও নেক হায়াত দান করুন।

জাতীয় সমাবেশে বক্তৃতাকালে অসুস্থবোধ করে টানা দুইবার মঞ্চে লুটিয়ে পড়েন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এরপর তিনি বসে বসেই বক্তব্য শেষ করেন।

শনিবার বিকেলে মঞ্চে বক্তব্য শুরুর কিছুক্ষণ পরেই প্রথমবার লুটিয়ে পড়েন তিনি। পরে দ্রুত নেতাকর্মীরা তাকে সামলে নিলে আবারও উঠে বক্তব্য অব্যাহত রাখেন তিনি। তবে এরপর আবারও দ্বিতীয়বারের মতো পড়ে যান জামায়াত আমির। মঞ্চে বসে থাকা অবস্থায় বক্তব্য দিয়ে তিনি বক্তব্য শেষ করেন। বর্তমানে তিনি ধানমন্ডি ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন