হাদির ওপর হামলায় যুবদলের নিন্দা

নির্বাচনি পরিবেশ রক্তাক্ত করার নীলনকশা বাস্তবায়ন হচ্ছে

নির্বাচনি পরিবেশ রক্তাক্ত করার নীলনকশা বাস্তবায়ন হচ্ছে

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর সন্ত্রাসী হামলাকে ‘নির্বাচনী পরিবেশ রক্তাক্ত করার কুৎসিত নীলনকশা’ হিসেবে আখ্যায়িত করেছে জাতীয়তাবাদী যুবদল। শুক্রবার এক বিবৃতিতে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এই নৃশংস হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

যুবদল নেতৃদ্বয় বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে এমন হামলা কোনো আকস্মিক ঘটনা নয়; বরং এটি সুগভীর, সংগঠিত ও অশুভ পরিকল্পনার অংশ। তারা দাবি করেন, নির্বাচনি মাঠকে আতঙ্কের রাজত্বে পরিণত করা, গণতান্ত্রিক পরিবেশকে স্তব্ধ করে দেওয়া এবং ভোটাধিকারহরণের লক্ষ্যে একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে সন্ত্রাসের আশ্রয় নিয়েছে।

বিজ্ঞাপন

বিবৃতিতে নেতারা বলেন, ‘শরিফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণ গণতন্ত্রের প্রতি সরাসরি চ্যালেঞ্জ। যারা এ হামলার সঙ্গে জড়িত, তারা দেশের শত্রু। সহিংসতা ছড়িয়ে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা এখনই চিহ্নিত ও মোকাবিলা করা জরুরি।’

যুবদল হামলার তীব্র নিন্দা জানিয়ে হামলাকারী ও নেপথ্যের পরিকল্পনাকারীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন