খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল, কে কী বললো এতে বিভ্রান্ত হবেন না: ফখরুল

খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল, কে কী বললো এতে বিভ্রান্ত হবেন না: ফখরুল

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে এবং চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার গণমাধ্যমে তিনি বলেন, ম্যাডামের অবস্থা স্থিতিশীল আছে। ডাক্তারদের নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, বিভিন্ন গণমাধ্যমে ম্যাডামকে নিয়ে যে ধরনের সংবাদ প্রচারিত হচ্ছে, সেগুলো সঠিক নয়। এসব নিয়ে কেউ বিভ্রান্ত হবেন না। একই সঙ্গে খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দলের নেতাকর্মীসহ দেশবাসীর কাছে দোয়া কামনা করেন মির্জা ফখরুল।

দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, এভারকেয়ার হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে আগের মতোই ম্যাডামের চিকিৎসা চলছে। কে কী বললো—এতে বিভ্রান্ত হবেন না।

তিনি আরও জানান, বিশেষজ্ঞ চিকিৎসকরা সার্বক্ষণিকভাবে ম্যাডামের সেবায় নিয়োজিত আছেন। তাদের থেকে যতটুকু জেনেছি—তার নিয়মিত চিকিৎসা চলছে, এটাই আপডেট। আপনারা সবাই দোয়া করুন, আল্লাহ যেন তাকে সুস্থভাবে আমাদের মাঝে ফিরিয়ে দেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে যথাসময়ে গণমাধ্যমকে অবহিত করা হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন