হাসিনা রোহিঙ্গা নিয়ে রাজনীতি করে টাকা কামিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলনের উদ্যোগে আয়োজিত প্রতিবাদ সমাবেশে তিনি এ কথা বলেন।
এ সময় প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে ফারুক বলেন, আপনি জাতিসংঘের মহাসচিবকে বলে দিবেন শেখ হাসিনা রোহিঙ্গাদেরকে নিয়ে রাজনীতি করে টাকা কামিয়েছে। আরও বলে দিবেন যে, তারেক রহমান ও খালেদা জিয়ার হারাবার কিছু নেই।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনি যদি বাংলাদেশের মানুষকে ভালোবাসতেন, তাহলে হাসিনার মতো ফ্যাসিস্টকে আপনি কোনোদিনও সমর্থন দিতেন না। বাংলাদেশকে নিয়ে ভারতের ষড়যন্ত্র আর সহ্য করা হবে না। ভারতের স্বার্থ রক্ষা করতে গিয়ে বাংলাদেশকে মরুভূমির করেছে শেখ হাসিনা। এদেশের মাটিতে হাসিনার সব অপকর্মের বিচার হবে।
তিনি বলেন, এই অর্জিত স্বাধীনতার মধ্য দিয়ে সামনের দিকে যে সরকার আসবে, সেই সরকারও যদি হাসিনার মতো এদেশে ফ্যাসিস্ট কায়েম করে, আমরা সেটি কখনোই মেনে নিবো না। আমরা আবারও রাজপথে লড়াই করবো।
এ সময় সংগঠনের সভাপতি এম জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সবাই আরও বক্তব্য রাখেন, বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, মৎস্যজীবী দলের সদস্য ইসমাইল হোসেন সিরাজীসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

