বিএনপি ক্রীড়াঙ্গনে একটি ফাউন্ডেশন তৈরি করতে চায়: আমিনুল হক

বিএনপি ক্রীড়াঙ্গনে একটি ফাউন্ডেশন তৈরি করতে চায়: আমিনুল হক

বিএনপির কেন্দ্রীয় কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন, বিএনপি চায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় একটি সুস্থ জাতি গঠনে ক্রীড়াঙ্গনের ভিত্তি হউক বাংলাদেশ।

বৃহস্পতিবার বিকেলে বরিশাল আউটার স্টেডিয়ামে "আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৪-২৫ এর বরিশাল বিভাগীয় খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, বাংলাদেশের তরুণ প্রজন্ম যুব সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি ক্রীড়াঙ্গনের বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে একটি সুস্থ জাতি গড়ার স্বপ্ন নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নির্দেশনায় আমরা কাজ করে চলেছি।

টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব আমিনুল হক বলেন,ফুটবল ক্রিকেটসহ ইন্টারন্যাশনাল যে গেমস গুলো রয়েছে, পাশাপাশি আমাদের দেশীয় যে খেলা গুলো রয়েছে-এই খেলাগুলোকে কিন্তু আমরা হারিয়ে ফেলেছি,যাতে করে এই খেলাগুলোকে সারাবছর খেলার লক্ষ্য নিয়েই আমরা এগিয়ে যাচ্ছি।

তিনি আরও বলেন, বিএনপি ক্রীড়াঙ্গনের সকল পরিকল্পনা নিয়ে একটি ফাউন্ডেশন তৈরি করতে চায়। যেই ফাউন্ডেশনের চেয়ারম্যান থাকবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বরিশাল লাল দল সবুজ দলের মধ্যকার অনুষ্ঠিত খেলায় ১-০ গোলে বরিশাল সবুজ দল জয়ী হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন টুর্নামেন্ট কমিটির দপ্তর সম্পাদক মো. ইব্রাহিম খলিল, সদস্য সহ-দফতর মো. হাসনাইন নাহিয়ান সজীব,সদস্য মো. মোস্তাফিজুর রহমান মামুন, রাশেদ সরকার,লিটন খান সহ টুনার্মেন্ট পরিচালনা কমিটি ও স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন