ঐকমত্য কমিশনের বৈঠক বয়কট জামায়াতের

ঐকমত্য কমিশনের বৈঠক বয়কট জামায়াতের

জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপে যোগ দেবে না বাংলাদেশ জামায়াতে ইসলামী।

মঙ্গলবার দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের আমার দেশকে এ তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

এদিন বেলা ১১টার পরে আনুষ্ঠানিকভাবে সংলাপ শুরু হলেও জামায়াতের কোনো প্রতিনিধি দল যোগ দেয়নি।

তবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদের নেতৃত্বে দলটির তিন সদস্যের প্রতিনিধি দল বৈঠকে অংশ নেন। এছাড়াও এনসিপির তিন সদস্যের প্রতিনিধি দল উপস্থিত হয়েছিলেন ।

ঐকমত্য কমিশন সূত্রে জানা গেছে, আজকের বৈঠকে জামায়াতের না থাকার বিষয়টি দলটির পক্ষ থেকে জানানো হয়েছে। কারণ হিসেবে জামায়াত জানিয়েছে, প্রধান উপদেষ্টার লন্ডন সফরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে হওয়া বৈঠকের যৌথ ঘোষণার মাধ্যমে তাদের উপেক্ষা করা হয়েছে। এর প্রতিবাদস্বরূপ তারা আজকের বৈঠকে যোগ দেয়নি। পরে কমিশনের পক্ষ থেকে নির্দিষ্ট সময়ের দুই ঘণ্টা পর তাদের যোগ দিতে অনুরোধ করে ঐকমত্য কমিশন।

এর আগে ৩ জুন জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের নেতৃত্বে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান ও হামিদুর রহমান আজাদ অংশ নিয়েছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন