বিএনপির সঙ্গে বৈঠকে জমিয়তে উলামায়ে ইসলাম

স্টাফ রিপোর্টার

বিএনপির সঙ্গে বৈঠকে জমিয়তে উলামায়ে ইসলাম

বর্তমান দেশের পরিস্থিতি, নির্বাচন, পরবর্তী আন্দোলন ও রাজনৈতিক কৌশল ঠিক করতে যুগপৎ আন্দোলনের সঙ্গী জমিয়তে উলামায়ে ইসলামের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করছে বিএনপি।

শুক্রবার সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

বৈঠকে উপস্থিত আছেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, জমিয়তে উলামায় ইসলামের মহাসচিব মুফতি গোলাম মুহিউদ্দিন ইকরাম, নির্বাহী সহ-সভাপতি মাওলানা আব্দুর রহিম ইসলামাবাদী, সিনিয়র সহ-সভাপতি শায়খুল হাদীস আল্লামা শেখ মজিবুর রহমান, সহ-সভাপতি মাওলানা শহীদুল ইসলাম, জামাল নাসের চৌধুরী, যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল মালিক চৌধুরী, মাওলানা আব্দুল হক কাওসারী, সহকারী মহাসচিব মাওলানা রশিদ বীন ওয়াক্কাস ও সাংগঠনিক সম্পাদক মুফতি জাকির হোসাইন খান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...