এনসিপির জাতীয় স্বেচ্ছাসেবক শক্তির আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা

এনসিপির জাতীয় স্বেচ্ছাসেবক শক্তির আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নতুন সহযোগী সংগঠন ‘জাতীয় স্বেচ্ছাসেবক শক্তি’র আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এ কমিটির আহ্বায়ক করা হয়েছে মাহিন সরকারকে, জোবাইরুল হাসান আরিফকে সদস্যসচিব এবং মহিউদ্দিন রনিকে মুখ্য সংগঠক করা হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার এনসিপির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ঘোষিত আংশিক আহ্বায়ক কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ করে প্রকাশ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন