লায়ন্স ইন্টারন্যাশনাল ক্লাব আয়োজিত ‘মিশন ১.৫ সামিট’ শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার জন্য শ্রীলংকার উদ্দেশে ঢাকা ছেড়েছেন ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান ও ১২ দলীয় জোটের অন্যতম শীর্ষনেতা লায়ন মো.ফারুক রহমান।
শুক্রবার দুপুর ১২টা ৫৫ মিনিটে শ্রীলঙ্কান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি। সম্মেলনে অংশগ্রহণ শেষে আগামী ২৩ জুন লায়ন ফারুকের দেশে ফেরার কথা রয়েছে।
ন্যাশনাল লেবার পার্টির দলীয় মুখপাত্র মো. শরিফুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
শ্রীলঙ্কা শীর্ষ সম্মেলনে লায়ন্স ইন্টারন্যাশনাল ক্লাবের এবারের স্লোগান হচ্ছে-‘মানবতার সমাজ গড়ি, ভালোবাসি দেশকে, সেবা করি মানুষকে’।
দেশের আর্থ-সামাজিক উন্নয়নে এই শীর্ষ সম্মেলন সুফল বয়ে আনবে বলে আশাবাদ ব্যক্ত করেন লায়ন ফারুক রহমান।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

