অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই স্থানীয় নির্বাচন চায় জামায়াত

অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই স্থানীয় নির্বাচন চায় জামায়াত

অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে স্থানীয় নির্বাচন করতে হবে এবং সংস্কার শেষ করে জাতীয় নির্বাচন করতে হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ।

মঙ্গলবার রাজধানীর গুলশানে একটি হোটেলে গভার্নেন্স এডভোকেসি ফোরামের আয়োজনে রাজনৈতিক দলসমূহের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। সভায় বিভিন্ন দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

হামিদুর রহমান আজাদ বলেন, নির্বাচন ব্যবস্থা ছাড়া, গণতান্ত্রিক প্রক্রিয়া সম্পন্ন হয়ে উঠতে পারে না; আবার এটাও একমাত্র সমাধান নয়। এর সাথে অনেক কিছু যুক্ত রয়েছে।

তিনি আরো বলেন, ইউএনও ও জেলা প্রশাসককে স্যার বলা উচিত নয়; বরং তাদের উচিত জনগণকে স্যার বলা। এমপি সংসদের আইন প্রণয়নে ভূমিকা পালন করবে। স্থানীয় সরকার ব্যবস্থার উপর প্রভাব বিস্তার করতে পারবে না বলেও জানান জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি হামিদুর রহমান আজাদ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন