ইশরাকের নগর ভবন দখলকে ফ্যাসিজম প্রতিষ্ঠার আলামত: মাওলানা ইমতিয়াজ

ইশরাকের নগর ভবন দখলকে ফ্যাসিজম প্রতিষ্ঠার আলামত: মাওলানা ইমতিয়াজ

ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব মাওলানা ইমতিয়াজ আলম বলেছেন, বিএনপি নেতা ইশরাক হোসেন নগর ভবনে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভা করে স্পষ্ট ফ্যাসিজম তৈরির ইঙ্গিত দিয়েছেন। আগামী ২৮ জুন দলটির আয়োজিত মহাসমাবেশ সফল করার লক্ষ্যে গতকাল সোমবার ঢাকায় এক যৌথসভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, ব্যানারে ইশরাক নিজেকে ‘মাননীয় মেয়র’ হিসেবে উল্লেখ করেছেন। যা একদিকে লজ্জার, অন্যদিকে দখলবাজি প্রতিষ্ঠার ট্রায়াল। বিএনপি ক্ষমতায় গিয়ে কী করবে, তা নিজেরাই দৃশ্যমান করছে।

বিজ্ঞাপন

ইসলামী আন্দোলনের এই নেতা আরো বলেন, বিচার, সংস্কারকাজ শেষ করেই জাতীয় নির্বাচন দিতে হবে এবং জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দিতে হবে। এতে নির্বাচন কমিশনের সক্ষমতা যাচাই হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে পিআর পদ্ধতিব্যবস্থা চালু করে ফ্যাসিজম তৈরির দরজা বন্ধ করার আহ্বান জানান তিনি।

এ সময় আরো বক্তব্য রাখেন- মাওলানা আবদুর রাজ্জাক, কেএম শরীয়াতুল্লাহ, আলহাজ ফজলুল হক মৃধা, আলহাজ নজরুল ইসলাম খোকন, মাওলানা নজরুল ইসলাম, মাওলানা কামাল হোসাইন প্রমুখ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন