প্রবীণ রাজনীতিবিদ, সাবেক স্পিকার ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী (ভারপ্রাপ্ত) দেওয়ান আবদুর রশিদ নীলু ও নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল।
রোববার এক যৌথ বিবৃতিতে এ শোকবার্তা দেয় দলটি৷
শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার বাংলাদেশের সংসদীয় গণতন্ত্র, আইনচর্চা ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠান গঠনের ধারায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের সময় তার ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি সংসদ সদস্য, মন্ত্রী, স্পিকার এবং ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার মৃত্যুতে দেশ একজন অভিজ্ঞ রাজনীতিবিদকে হারালো। আমরা তার শোকসন্তপ্ত পরিবার, স্বজন, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানাই।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

