তারেক রহমানের নেতৃত্বেই জাতীয় ঐক্য গড়তে হবে: নোমান

তারেক রহমানের নেতৃত্বেই জাতীয় ঐক্য গড়তে হবে: নোমান

বাংলাদেশ জাতীয়তাবাদী পাট শ্রমিক দলের কেন্দ্রীয় সভাপতি সাঈদ আল নোমান বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কটূক্তি করে তার কোনো ক্ষতি করা যাবে না। তবে রাজনৈতিক সংস্কৃতি তথা socio-political fabric-এ চির ধরবে। বহু ত্যাগ ও প্রাণের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশকে এগিয়ে নিতে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই।

বুধবার চট্টগ্রাম-১০ সংসদীয় আসনে বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

নোমান বলেন, স্বৈরাচারের রেখে যাওয়া প্রেতাত্মা কিংবা পরাজিত শক্তির ষড়যন্ত্রে পা দিয়ে আমরা যেন নতুন বাংলাদেশ বিনির্মাণের অগ্রযাত্রায় বাধা সৃষ্টি না করি।

তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে লাখ লাখ বিএনপি নেতাকর্মী অগণিত ত্যাগ স্বীকার করে স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম চালিয়েছেন। তারেক রহমান এবং জিয়া পরিবার দেশের জনগণ ও স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় আপোষহীন থেকে অনেক ত্যাগ স্বীকার করেছেন। তার নির্দেশে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা রাজপথে লড়াই করেছেন, রক্ত দিয়েছেন, জীবন উৎসর্গ করেছেন। তাই তার বিরুদ্ধে কটূক্তি করে তার কোনো ক্ষতি করা যাবে না।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন