‘জুলাই’২৪ শহীদ পরিবার সোসাইটি’র মতবিনিময়

শহীদ পরিবারকে সম্ভাব্য সব সহযোগিতার আশ্বাস জামায়াত আমিরের

শহীদ পরিবারকে সম্ভাব্য সব সহযোগিতার আশ্বাস জামায়াত আমিরের

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে মতবিনিময় করেছে ‘জুলাই ২০২৪ শহীদ পরিবার সোসাইটি’। শনিবার বেলা ১১টায় মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়।

এ সময় জামায়াত আমির ডা. শফিকুর রহমান শহীদ পরিবারের সার্বিক খোঁজ-খবর নেন। তিনি শহীদ পরিবারগুলোর বর্তমান সার্বিক পরিস্থিতি জানতে চান। আমিরে জামায়াত শহীদ পরিবারের নানা সমস্যা অত্যন্ত ধৈর্য ও মনোযোগিতার সঙ্গে শুনেন। এ সময় তিনি শহীদ পরিবারের সদস্যদের সান্ত্বনা প্রদান ও তাদেরকে মহান রবের প্রতি ভরসা করে ধৈর্য ধারণের পরামর্শ দেন।

বিজ্ঞাপন

তাদের সমস্যাগুলো কীভাবে দূর করা যায় সে ব্যাপারে তিনি তাদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি জামায়াতের পক্ষ থেকে তাদের সম্ভাব্য সব সহযোগিতা প্রদানের আশ্বাস প্রদান করেন। জামায়াতে ইসলামী সুখে-দুঃখে সব সময় তাদের পাশে থাকবে বলেও তিনি জানান।

এ সময় আমিরে জামায়াতের সঙ্গে ছিলেন সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, দলের ইউরোপের মুখপাত্র ব্যারিস্টার আবু বকর মোল্লা।

মতবিনিময় সভায় ‘জুলাই ২০২৪ শহীদ পরিবার সোসাইটি’র পক্ষে উপস্থিত ছিলেন গোলাম রহমান (শহিদ নাফিস এর বাবা), আবুল হাসান (শহীদ শাহরিয়ার হাসান আলভি এর বাবা), মো. মহিউদ্দিন ( শহীদ ইয়ামিন এর বাবা), রবিউল আউয়াল ভূঁইয়া (শহীদ ইমাম হাসান তায়িম এর ভাই), শহিদুল ইসলাম ভূঁইয়া, (শহীদ ফারহান ফাইয়াজ এর বাবা), নাসির উদ্দিন (শহীদ আহনাফ এর আব্বা), মো. কবির হোসেন (শহীদ যাবির ইব্রাহীম এর বাবা), কামাল হাওলাদার (শহীদ সিফাত এর বাবা), সেলিম মাহমুদ (শহীদ সজল এর ভাই), রাহাত হোসাইন (শহীর রোহান এর ভাই), আব্দুল্লাহ আল রইস (শহীদ মিরাজ এর ভাই), হোসেন আলী হাসান (শহীদ আরাফাত এর ভাই), সোলাইমান (শহীদ মো. আতিকুর রহমান এর ভাই), মো. অনিক (শহীদ মো:স্বজন এর ভাই) প্রমুখ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন