বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী মরহুম চৌধুরী কামাল ইবনে ইউসুফের স্ত্রী ও মহিলা দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফের মা বেগম শায়লা কামাল মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার ভোর ৫টা ৩০ মিনিটে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ দিন বাদ আসর ফরিদপুর ময়েজউদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে তার লাশ পারিবারিক কবরস্থান দাফন করা হবে।
বিষয়টি নিশ্চিত করেন জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ।
তিনি বলেন, ‘আমার শ্রদ্ধেয় আম্মা বেগম শায়লা কামাল, মরহুম চৌধুরী কামাল ইবনে ইউসুফের স্ত্রী, ভোর সাড়ে ৫টায় ইন্তেকাল করেছেন। তার রুহের মাগফিরাত কামনা করছি।’
এদিকে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

